কুষ্টিয়ার মেয়ে সৈয়দা রাশিদা বারী পাচ্ছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মারক সম্মাননা ২০২৬ । আগামী ২৬ জুলাই শনিবার বিকেল ৫ টার সময় রাজধানী ঢাকার সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র,পরিবারে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ উত্তোলন ও গিতীকবি ডঃ. মোহাম্মদ মনিরুজ্জামানের স্মরণে কথা, আবৃত্তি, সংগীত এই অনুষ্ঠানে পরিবেশিত হবে । উক্ত অনুষ্ঠানে নারীর আর্থ-সামাজিক উন্নয়ন , লেখালেখি ভূমিকার ভূমিকা, নারী উদ্যোক্তা এবং শিশু ও নারী গবেষক কুষ্টিয়ার মেয়ে সৈয়দা রাশিদা বারীকে নারীর আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা থাকায় এবং লেখালেখিতে একনিষ্ঠ অবদান রাখায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মারক সম্মাননা ২০২৬ প্রদান করা হবে ।