কুষ্টিয়ার মেয়ে সৈয়দা রাশিদা বারী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মারক সম্মাননা পেলেন ।
২৫ জুলাই ২০২৬ শনিবার, বিকেল ৫ টার সময় রাজধানী ঢাকার সাংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় । কবি নজরুলের বিদ্রোহী কবিতার শতবর্ষ উত্তোলন ও গীতিকবি ড. মোহাম্মদ মনিরুজ্জামান স্মরণে, কথা আবৃত্তি সংগীত এ অনুষ্ঠানে পরিবেশিত হয়। উক্ত অনুষ্ঠানে নারীর আর্থসামাজিক উন্নয়নে লেখালেখির ভূমিকা অপরিসীম, নারী উদ্যোক্তা এবং শিশু ও নারী গবেষক সৈয়দা রাশিদা বারীকে নারীর আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা থাকায় এবং লেখালেখিতে একনিষ্ঠ অবদান রাখাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মারক সম্মাননা- ২০২৬ দেওয়া হয়ছে ।