জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির
মতবিনিময় সভা অনুষ্ঠিত।।
নিজস্ব প্রতিনিধি ।
জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির আমন্ত্রণে মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের ৬ ষ্টতলা জিয়া স্মৃতি পাঠাগার মিলনায়তনে উপস্থিত ছিলেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্মানিত প্রশাসক আবদুস সালাম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব জহির দীপ্তি, সহসভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি ইমন সহ ১৫ টি জেলা জিয়া স্মৃতি পাঠাগার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ।কুষ্টিয়া জেলা জিয়া স্মৃতি পাঠাগারের প্রতিনিধিত্ব করেন, জেলা সভাপতি খোন্দকার আব্দুল মজিদ , সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন,এবং সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল আক্তার । সভায় সুনাগরিক গড্তে পঠন, পাঠন, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম গতিশীল করা এবং গ্রন্থাগারের আধুনিকায়ন সেই সাথে আগামী দিনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।