গাছ অক্সিজেন ও ছায়া দেয় এবং ভবিষ্যতে অর্থ উপার্জন হবে --- ইউএনও মোঃ হারুন অর রশিদ।
নিজস্ব প্রতিবেদক।
সুন্দর জায়গায়ই গাছ লাগাবেন এবং পরিচর্যা করবেন। ভবিষ্যতের সঞ্চয় হবে । গাছ অক্সিজেন ও ছায়া দেয়। গাছ থেকে ভবিষ্যতে অর্থ উপার্জন হবে । ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪ টার সময় কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া বাজারে কুষ্টিয়া সদর উপজেলা কার্যালয় ও কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়ন এর আয়োজনে "বৃক্ষ রোপন কর্মসূচী-- ২০২৬" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ উপরোক্ত কথা বলেন । সভায় সভাপতিত্ব করেন সভাপতি কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়ন ও বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন খুলনা বিভাগীয় পরিচালক মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমবায় অফিসার প্রভাস চন্দ্র বালা । কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসার রূপালী খাতুন। উপ সহকারী নিবন্ধক আনিসুর রহমান ও কুষ্টিয়া সদর উপজেলা সমবায় অফিসার সাঈদ হাসান । মোঃ আমিনুল ইসলাম নাঈম সহ-সভাপতি কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়ন এর পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা হোসাইন আহাম্মেদ সিদ্দিকী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায়ীবৃন্দ এবং এলাকার সুধীবৃন্দ।