ঝালকাঠিতে দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুদক কর্তৃক বিতর্ক প্রতিযোগিতার চুরান্ত পর্ব অনুষ্ঠিত
আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠিতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার চুরান্ত (ফাইনাল) রাউন্ড ৭ সেপ্টেম্বর ২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক উপ-পরিচালক আমিনুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ। অনুষ্ঠানের চুরান্ত (ফাইনাল) পর্বে চামটা বিকে ইউনিয়ন স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় ঝালকাঠি কালেক্টর স্কুল এন্ড কলেজ। পুরষ্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দুপ্রক ঝালকাঠি জেলা সভাপতি নজরুল ইসলাম তালুকদার। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন দুপ্রক ঝালকাঠি জেলা সহ সভাপতি মু আল আমীন বাকলাই।