আগৈলঝাড়ায় ২০০ গ্রাম গাঁজাসহ আটক ২
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশের একটি দল উপজেলার ৪ নম্বর গৈলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নগরবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে নগরবাড়ি সাকিনে রেজাউল ফকিরের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে ওই দুই আসামিকে আটক করা হয়। পরবর্তীতে আসামিদের তল্লাশি চালিয়ে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানা পুলিশ জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।