দুস্থ ও নির্যাতিত সাংবাদিকদের পাশে ৫ বছর ধরে ছায়ার মতো বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম
স্টাফ রিপোর্টার
ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
সীমিত সামর্থ্য, কিন্তু মানবিকতায় কোনো কমতি নেই। সরকারি বা বড় কোনো আর্থিক সহযোগিতা ছাড়াই ব্যক্তিগত উদ্যোগে গত ৪-৫ বছর ধরে দেশের দুস্থ ও নির্যাতিত সাংবাদিকদের পাশে নীরবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম।
সংগঠনটির মূল উদ্দেশ্য দেশের যে কোনো প্রান্তে কোনো সাংবাদিক নির্যাতন, নিপীড়ন বা আইনি জটিলতায় পড়লে তার পাশে দাঁড়ানো এবং সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করা।
সংগঠনের উল্লেখযোগ্য কার্যক্রম
গত কয়েক বছরে সংগঠনটি বিভিন্ন সাংবাদিক নির্যাতন প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করেছে। নির্যাতিত সাংবাদিকদের তথ্য সংগ্রহ থেকে শুরু করে আইনী সহযোগিতা পর্যন্ত সব বিষয়ে পাশে থেকেছে ফোরাম।
প্রতি বছর নিয়মিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি, দুস্থ মানুষের মাঝে স্বল্প পরিসরে আর্থিক সহায়তা এবং অন্যান্য সামাজিক কল্যাণমূলক কাজ পরিচালনা করছে সংগঠনটি। সাংবাদিকরা বিপদে পড়লে সংগঠনের সভাপতি নিজেই দায়িত্ব নিয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করেন।
আর্থিক সংকটের মাঝেও কার্যক্রম অব্যাহত
সংগঠনটির সভাপতি মোঃ কুতুব উদ্দিন জানান, অন্যান্য সংগঠনের মতো দিক-বিদিক বা সরকারি আর্থিক সহযোগিতা না পেলেও তিনি নিজের ব্যক্তিগত ফান্ড থেকেই সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন- আমরা ছোট একটি সংগঠন। কিন্তু আমাদের স্বপ্ন বড়। জাত-ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে অসহায় ও নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। আগামীতেও দেশের সকল নির্যাতিত সাংবাদিকের পাশে ছায়ার মতো লেগে থাকবো। সকলের সহযোগিতা নিয়ে নতুনভাবে আরও বড় পরিসরে কাজ করার প্রত্যয় আমাদের রয়েছে।
সভাপতি মোঃ কুতুব উদ্দিনের কর্মপরিধি
সাংবাদিকতা ও মানবাধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করা মোঃ কুতুব উদ্দিন একাধারে একাধিক গণমাধ্যম ও সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।
তিনি বর্তমানে জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার এবং জাতীয় দৈনিক মাতৃছায়া পত্রিকার ঢাকা বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি অনলাইন পোর্টাল টেন স্টার বিডি২৪ এর নির্বাহী সম্পাদক, দৈনিক মুক্তি সমাচার এর কো-অর্ডিনেটর এবং অনলাইন 24 Hours TV BD এর বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
সম্প্রতি তিনি নতুন করে One News Express ও One TV তে পরিচালক পদে অংশীদারত্ব অর্জন করেছেন।
এছাড়াও তিনি গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম এর ট্রাস্টি বোর্ডের পরিচালক (ইভেন্ট) এবং *তৃণমূল সাংবাদিক ফোরাম এর যুগ্ম মহাসচিবের দায়িত্বে রয়েছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি কবিতা লেখালেখি, ফকির লালন শাহ’র বাউল গান চর্চা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
গত কয়েক বছরে সংগঠনটির ধারাবাহিক মানবিক কাজের কারণে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকা এবং সাংবাদিক মহলে সংগঠনটির বেশ সুনাম রয়েছে।
শেষে সভাপতি সকল সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করেন।সংগঠন এগিয়ে নিয়ে যেতে সকলের সকলেরসকলেরসকলের সহযোগিতা এবং দোয়া চেয়েছেন ।
যোগাযোগ:
মোঃ কুতুব উদ্দিন
সভাপতি, বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম , ঢাকা ।
০১৮১২২৪২৮৪৩