নরসিংদীর শিবপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীর শিবপুরে মাস ব্যাপী শিল্প ও পণ্য মেলা ৯ইং সেপ্টেম্বর শুক্রবার শুভ উদ্বোধন করা হয়েছে।
মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে,উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী- ৩ শিবপুর আসনের এমপি মনজুর এলাহী।অনুষ্ঠানে
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার কালা মিয়া,সাধারণ সম্পাদক,আবু ছালেক রিকাবদার প্রমুখ।
এছাড়া মেলায় বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।