গাজীপুরে নারী সাংবাদিক ফাতেমা আক্তারকে কুপিয়ে জখম, তীব্র নিন্দায় বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম
মোঃ কুতুব উদ্দিন
ঢাকা
গাজীপুরে সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন এক নারী সাংবাদিক। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেত্রী ও গাজীপুরের সাংবাদিক ফাতেমা আক্তারকে সন্ত্রাসীরা পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে।
এই বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম।
সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিকের উপর হামলার ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া উচিত নয়।
বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের সভাপতি মোঃ কুতুব উদ্দিন বলেন, ফাতেমা আক্তারের উপর এই হামলা স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত। একজন নারী সাংবাদিককে যেভাবে পিটিয়ে-কুপিয়ে আহত করা হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক।
বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের সভাপতি মোঃ কুতুব উদ্দিন বলেন, অপরাধী যে-ই হোক, তার পরিচয় বা প্রভাব বিবেচনা না করে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের সভাপতি মোঃ কুতুব উদ্দিন আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম।