হরিনারায়ণপুরে ফজলুর রহমান স্বাধীনের জনসমাবেশে নেতাকর্মীদের ঢল, একক প্রার্থীর দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
শেখ মহসিন কবির
ক্রাইম রিপোর্টার কুষ্টিয়া :
কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান স্বাধীনের জনসমাবেশে নেতাকর্মী ও স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। গতকাল রাতে আয়োজিত এ জনসমাবেশে ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। একপর্যায়ে জনসমাবেশটি জনসমুদ্রে পরিণত হয় বলে আয়োজকরা জানান।
সমাবেশে গ্রামের সমাজপ্রধানসহ উপস্থিত ব্যক্তিরা হরিনারায়ণপুর ইউনিয়ন থেকে একজনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করার বিষয়ে একাত্মতা প্রকাশ করেন।
সমাবেশে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান স্বাধীন বলেন, “আমি নির্বাচিত হলে হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে কাজ করব। এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।”
তিনি আরও বলেন, “আজকের এই জনসমাবেশই প্রমাণ করে, তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হতে চান। দলীয় মনোনয়নের ক্ষেত্রে তৃণমূলের মতামত ও জনসমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।