1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের শ্রীপুরে দল থেকে বহিষ্কার হয়েই দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন বিএনপি কর্মী । চাঁপাইনবাবগঞ্জে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান । সাবেক রাষ্ট্রদূত এম আমিনুল ইসলাম আর নেই । বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে মুক্ত পাঠাগার উদ্বোধন । খাজরায় মেম্বর প্রার্থী মিজানুর ও গ্রামবাসীর উদ্যোগে শ্মশানঘাটে পাইলিং কাজ শুরু। বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ একই পরিবারে আহত তিনজন । লোডশেডিংয়ে অতিষ্ঠ বদলগাছী উপজেলাবাসী , কতৃপক্ষ বলছে এটি এখন জাতীয় সমস্যা । চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল এনসিপির বক্তব্যের প্রতিবাদে ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ নবীনগরে উচ্ছেদকৃত অসহায় হকার ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের আর্জি স্থানীয় চেয়ারম্যান এমপিদের কাছে ।

গাজীপুরের শ্রীপুরে দল থেকে বহিষ্কার হয়েই দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন বিএনপি কর্মী ।

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শ্রীপুরে দল থেকে বহিষ্কার হয়েই দুধদিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন বিএনপি কর্মী

জুয়েল রানা ,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে সংগঠন বিরোধী অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার হয়েই দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে থেকে বিদায় নিলেন এক বিএনপি কর্মী।
সোমবার (৩ আগস্ট) উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য, দক্ষিণ ধনয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মাহবুব আলম দুধ দিয়ে গোসল করে রাজনীতির অঙ্গন থেকে চিরতরে বিদায় নিয়েছেন।

গত ২৯ জুলাই শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মাহবুব আলমকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি জানান, মাহবুব আলম দলের নাম ভাঙ্গিয়ে এলাকায় ব্যাপক চাঁদাবাজি, দখলবাজি, অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। এর প্রেক্ষিতে দল প্রথমে তাকে শোকজ এবং পরে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
এদিকে চরম লজ্জায় এবং ক্ষোভে মাহবুব আলম দুধ দিয়ে গোসল করে আজীবনের জন্য রাজনীতির অঙ্গন থেকে বিদায় নিয়েছেন। তিনি আর কোনদিন রাজনীতি করবেন না বলেও জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট