
তুরাগে রিক্সা ভ্যান অটোচালক দলের আহ্বায়ক কমিটি গঠন
মো: শাহজালাল সুমন তুরাগ ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ব্যান অটোচালক দল ঢাকা মহানগর উত্তর-এর তুরাগ থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর তুরাগের ৫৩ নম্বর ওয়ার্ডের দরঙ্গারটেক এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইদ্রিস আলীকে আহ্বায়ক এবং মেহেরুল্লাহ মিরাজকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট ৫৩ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ ভূঁইয়া। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজ আপনারা একটি সাংগঠনিক পরিচয় পেয়েছেন। এই পরিচয়ের সঙ্গে আপনাদের দায়িত্বও অনেক বেড়ে গেছে। তিনি বলেন, বিগত দিনের রাজনৈতিক লড়াই-সংগ্রামে রিকশা ও অটোরিকশাচালক দলের নেতাকর্মীরা বিএনপির পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আন্দোলন-সংগ্রামের প্রতিটি পর্যায়ে আপনাদের অবদান স্মরণীয়। আপনাদের এই অবদানের ঋণ কখনো শোধ করার মতো নয়।
আমানউল্লাহ ভূঁইয়া আরও বলেন, সামনে রাজনৈতিকভাবে নানা চ্যালেঞ্জ ও কঠিন সময় আসতে পারে। যেকোনো আন্দোলন-সংগ্রামে দলের পক্ষ থেকে আহ্বান জানানো হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে ভূমিকা রাখতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে।
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের রাজনৈতিক নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক জীবনে তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আমাদের আজকের অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। আমরা গর্বিত যে রাজপথের একজন পরীক্ষিত রাজনৈতিক নেতাকে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হিসেবে পেয়েছি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা। এ ছাড়া উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল আলী, সাঈদ হাসান সাগর, তুরাগ থানা রিকশা, ব্যান ও অটোরিকশা চালক দলের সভাপতি ওজিয়াউর রহমান, সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
আলোচনা সভায় বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের কার্যক্রম গতিশীল করা, সাধারণ চালকদের অধিকার ও স্বার্থ রক্ষা এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষপর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।