
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তর সাতকানিয়ায় বিশাল বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
উত্তর সাতকানিয়া (চট্টগ্রাম):
আব্বাস উদ্দিন ইকবাল বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উত্তর সাতকানিয়ায় এক বিশাল বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচির আয়োজন করা হয়। উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে এবং সংগঠক মকসুদুর রহমানের সঞ্চালনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিটি মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত যুবদল নেতৃবৃন্দ যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং কেন্দ্রের সকল কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত র্যালি ও সমাবেশে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলার আওতাধীন ৬টি ইউনিয়ন থেকে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃ সোহেল, জয়নাল, রাশেদ, কাসেম, তারেক, ইয়াসিন, আবছার, নুরুল আলম, মোঃ শাহজাহান, জুয়েল, নুরুল হক, আবছার, আবদুল মাবুদ, মুজিব, কাসেম, শাহেদ, তানজিবসহ বিভিন্ন পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
তারিখ: ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রি.
স্থান: উত্তর সাতকানিয়া, চট্টগ্রাম।