1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন চলতি মাসেই করোতোয়া নদীর খনন কাজ শুরু হচ্ছে ।। বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী সিলেটের সুরাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের সীমান্ত এলাকায় বিএসএফের গুলি পাল্টা ফাঁকা গুলি বিজিবির তুরাগে রিক্সা ভ্যান অটোচালক দলের আহ্বায়ক কমিটি গঠন দেবিদ্বারে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে সিএন বাংলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইটনায় সার পাচারের সময় নৌকা সহ ১০৮ বস্তা সার জব্দ যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উত্তর সাতকানিয়ায় বিশাল বর্ণাঢ্য সমাবেশ

দেবিদ্বারে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দেবিদ্বারে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, এলাকা পরিদর্শনে ইউএনও

মোঃ আমজাদ হোসেন (কুমিল্লা):

কুমিল্লার দেবিদ্বারে সরকারি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অসহায় নারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতা ও সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মধুমুড়া গ্রামে ফ্যামিলি কার্ডের আবেদন ও তথ্য সংগ্রহের কথা বলে কয়েকজন নারীর কাছ থেকে প্রথমে ৩০০ টাকা করে নেওয়া হয়। পাশাপাশি কার্ড পাওয়ার পর আরও ২ হাজার টাকা করে দেওয়ার চুক্তি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ইতোমধ্যে ৮ থেকে ১০ জন নারীর কাছ থেকে টাকা নেওয়ার তথ্য পাওয়া গেছে।

ভুক্তভোগী সুমি বেগম এবং স্থানীয় বাসিন্দা রুহুল আমিন ও আব্দুল আউয়াল সরকার অভিযোগ করেন, মহিউদ্দিন সরকার ছাত্রদলের পরিচয় ব্যবহার করে এসব টাকা নিচ্ছেন। তবে অভিযুক্ত মহিউদ্দিন সরকার টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানান, সরকারি ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এ জন্য কোনো ধরনের টাকা নেওয়ার সুযোগ নেই।

ঘটনাটি জানার পর ইউএনও অশোক বিক্রম চাকমা সরেজমিনে মধুমুড়া গ্রাম পরিদর্শন করেন। তিনি জানান, সাধারণ মানুষকে সচেতন করতে এলাকায় মাইকিং করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সরকারি ফ্যামিলি কার্ড বিনামূল্যে বিতরণ করা হয়—এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকার এবং কার্ড পাইয়ে দেওয়ার নামে কাউকে টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট