1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান অভ্যুত্থান দিবস পালিত আশাশুনিতে জামায়াতের বিশাল মিছিল । নাচোলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পরিবহন মালিকদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা নিরাপদ সড়ক নিশ্চিত করন যৌথ উদ্যোগ নবীনগরের সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদন প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র বদলগাছিতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ । সুন্দর বনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র।

আশাশুনিতে জামায়াতের বিশাল মিছিল ।

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আশাশুনিতে জামায়াতের বিশাল গণমিছিল
আলোচনা সভা জনসভায় রূপ নেয় ।

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় আশাশুনি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
গণমিছিলটি আশাশুনি সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা,দলীয় পতাকা,রঙ-বেরঙের ফেস্টুন,প্ল্যাকার্ড ও শো-পতাকা। স্লোগানে মুখরিত পুরো উপজেলা সদর পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে। বিপুল জনসমাগমে আলোচনা সভাটি একপর্যায়ে জনসভার রূপ নেয়।
আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে এবং অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা তদারককারী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল।
তিনি বলেন,“জুলাই বিপ্লব দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। শহীদদের আত্মত্যাগকে ধারণ করে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন,“জনগণের ভোটাধিকার,সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সকলকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর আব্দুস সবুর,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি চেয়ারম্যান মাওলানা আবু বকর ছিদ্দিক,উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক,সহকারী সেক্রেটারি ডা. রোকনুজ্জামান,অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান। এ সময় উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,সকল ইউনিয়নের আমীর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীগণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের আত্মত্যাগের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট