1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে হিন্দু গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক আশাশুনি উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন । চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান অভ্যুত্থান দিবস পালিত আশাশুনিতে জামায়াতের বিশাল মিছিল । নাচোলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পরিবহন মালিকদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা নিরাপদ সড়ক নিশ্চিত করন যৌথ উদ্যোগ নবীনগরের সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদন প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র

আদমদীঘিতে হিন্দু গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার রামপুরা গ্রামে এক হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি একই গ্রামের মৃত আক্কাছ আলী দেওয়ানের ছেলে মাসুদ দেওয়ান (৩২)।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভুক্তভোগী গৃহবধূর স্বামী অটোভ্যান নিয়ে মাছ ধরতে বাড়ি থেকে বের হন। স্বামীকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে বাড়ি ফেরার সময় বাড়ির পাশেই আগে থেকে ওত পেতে থাকা মাসুদ দেওয়ান তাকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

গৃহবধূর চিৎকারে তার স্বামী ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটকানোর চেষ্টা করলে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় বুধবার (৫ আগস্ট) ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে আদমদীঘি থানায় মাসুদ দেওয়ানকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট