1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময় আগৈলঝাড়ায় প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার মাধুরী ব্যানার্জীর লেখ অনুঃগল্প– নিমন্ত্রণ বিহীন অতিথি চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্ট দুই জনের মৃত্যু বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃ নিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা অষ্টগ্রামে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

পাবনা জেলা বারের ২০২৬ ব্যাচের বিজ্ঞা আইনজীবী রেজাউল করিম রানার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

পাবনা জেলা বারের ২০২৬ ব্যাচের বিজ্ঞ আইনজীবী রেজাউল করিম রানা’র রুহের মাগফিরাত কামনায় দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী পাবনা জেলা আইনজীবী সমিতির ২০২৬ ব্যাচের বিজ্ঞ আইনজীবী মরহুম রেজাউল করিম রানা’র অকাল প্রয়ানে পাবনা জেলা বার সমিতি খুবই ব্যথীত। রেজাউল করিম রানার আকস্মিক মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। গত বুধবার (১৯ আগষ্ট ২০২৬) দুপুর বারোটার সময় পাবনা জেলা ও দায়রা জজ আদালতের অর্থঋন আদালত এজলাসে রেজাউল করিম রানা বুকের ব্যথায় আচমকাই পড়ে যাওয়ার মুহূর্তে উপস্থিত লার্নেড বৃন্দ তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে প্রেরন করেন। জরুরী বিভাগের চিকিৎসকগন মরহুম রানাকে ব্রড ডেড ঘোষণা করেন।

পাবনা বার সমিতির ২০২৬ ব্যাচে এনরোল হওয়া ৫৭ জনের মধ্যে মরহুম অ্যাডভোকেট রেজাউল করিম রানা ছিলেন সবচেয়ে প্রবীণ ও অমায়িক সদাহাস্যজ্বল একজন ব্যক্তিত্ব।
পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে তার পদচারণা প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে।

তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেওয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন তারই ব্যাচমেট (২০২৬ ব্যাচ) বিজ্ঞ বন্ধুরা। রবিবার ২৩-০৮-২৬) বিকেল চার ঘটিকার সময় পাবনা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী ভবনে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ মাকসুদুর রহমান মাসুদ খোন্দকার, সাধারণ সম্পাদক বিজ্ঞ সিনিয়র শ্রী মলয় কুমার দাস রায় সহ আদালতের বিজ্ঞ সিনিয়র আইনজীবীসহ, ২০২৬ ব্যাচের বিজ্ঞ আইনজীবীগন। উক্ত দোওয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ২০২৬ ব্যাচের আইনজীবী অ্যাডভোকেট এস কে নুরুজ্জামান সাগর ও অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান হাবিল। উক্ত দোওয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমের পরিবারের সদস্যবৃন্দ।
উক্ত দোওয়া ও মিলাদ মাহফিলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। মরহুমের রেখে যাওয়া স্ত্রী ও ২ কন্যা সন্তানকে দেখে পাবনা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ আকির হোসেন শিকদার পান্না তাৎক্ষণিক ভাবে মরহুমের পরিবারের হাতে নগদ =৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। উক্ত দোওয়া ও মিলাদ মাহফিলে সকল আইনজীবীদের পক্ষ থেকে মরহুমের পরিবারের পাশে থাকার ও সন্তানদের শিক্ষা গ্রহনে সহায়তার আশ্বাস প্রদান করা হয়।
মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ গোলাম আজম,
পেশ ইমাম- খাদিজাতুল কুবরা জামে মসজিদ, কাচারী পাড়া,পাবনা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট