1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশাশুনি প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে ওসি শহিদুর রহমানের সভা ও মতবিনিময় নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন কুষ্টিয়ার ইবি থানাকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত করার ঘোষণা দিয়েছেন ওসি এস এম মামুনুর রশিদ সিলেটে বালুবাহি ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেন্সিডিল, গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করলেন এমপি নুরুল ইসলাম বুলবুল বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন চলতি মাসেই করোতোয়া নদীর খনন কাজ শুরু হচ্ছে ।। বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী সিলেটের সুরাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের সীমান্ত এলাকায় বিএসএফের গুলি পাল্টা ফাঁকা গুলি বিজিবির তুরাগে রিক্সা ভ্যান অটোচালক দলের আহ্বায়ক কমিটি গঠন

সাক্ষরতায় সমৃদ্ধির প্রত্যয় ।। রাজিবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

সাক্ষরতায় সমৃদ্ধির প্রত্যয়, রাজিবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

মো: শাহরিয়ার
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

“মানুষ ও পৃথিবী সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চর রাজিবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, চর রাজিবপুরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নিরক্ষরতা দূরীকরণ, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চর রাজিবপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সায়েকুল হাসান খান। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চর রাজিবপুর উপজেলা আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠী দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। সাক্ষরতা মানুষের জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিরক্ষরতা দূরীকরণে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষসহ যারা বিভিন্ন কারণে শিক্ষা থেকে বঞ্চিত, তাদের সাক্ষরতার আওতায় আনতে কার্যকর উদ্যোগ নিতে হবে। শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, সচেতন ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। একই সঙ্গে সমাজ থেকে নিরক্ষরতা দূর করে শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট