1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ কামড় দিয়ে পালানোর চেষ্টা ।। পুলিশের তৎপরতায় ইয়াবাসহ মাদক কারবারি আটক। বাগেরহাটে প্রস্তুতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন সাতক্ষীরায় সরকারি বই কেজি দরে বিক্রি সাতক্ষীরায় সরকারি বই কেজি দরে বিক্রি হবিগঞ্জের বানিয়াচং জলজ রক্ষা ও মৎস্য আহরণে ভিডিপির উদ্যোগে খাল পরিষ্কার বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববিতে জাতীয় ছাত্র শক্তির মানববন্ধন মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে।। ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়লো চার শতাধিক সাক্ষরতায় সমৃদ্ধির প্রত্যয় ।। রাজিবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

হবিগঞ্জের বানিয়াচং জলজ রক্ষা ও মৎস্য আহরণে ভিডিপির উদ্যোগে খাল পরিষ্কার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বানিয়াচং জলজ রক্ষা ও মৎস্য আহরনে ভিডিপির উদ্যোগে খাল পরিষ্কার ।

হবিগঞ্জের বানিয়াচং থেকে
মার্জিয়া আক্তার:- পরিবেশ ভারসাম্য রক্ষায়, জলজ পরিবেশের উন্নয়ন ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে গড়ের খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বানিয়াচং উপজেলার আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষিকা আকলিমা আক্তার বিউটি-এর নেতৃত্বে বানিয়াচং উপজেলার ২নং ইউনিয়নের ইউনিয়ন দলনেত্রী মোছাঃ রুহেনা চৌধুরীসহ ১৫ জন ভিডিপি সদস্য স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দীর্ঘদিনের ময়লা আবর্জনায় গড়ের খাল পরিষ্কার করা হয়।
পরিস্কার করার সময় খাল থেকে বিভিন্ন ধরনের ময়লা-বর্জ্য ও জলজ প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। খাল পরিষ্কারের ফলে ঐ এলাকার পানি চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি জলজ পরিবেশের উন্নতি সহ মাছের প্রজনন ও উৎপাদনের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করছেন এলাকার সচেতন মহল। সেই সাথে ভিডিপি সদস্য সদস্যাদেরকে স্বেচ্ছা শ্রমে কাজ করার জন্য সাধুবাদ জানিয়েছেন এলাকার সুশীল সমাজের লোকজন। পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রমে ভিডিপি সদস্যদের অংশগ্রহণ সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ ব্যাপারে, ভিডিপি উপজেলা প্রশিক্ষিকা আকলিমা আক্তার বিউটি জানান, দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে আনসার ভিডিপির সামর্থ অনুযায়ী এ ধরনের সামাজিক উন্নয়ন মুলক কাজ চলমান থাকবে।         প্রেরক
মার্জিয়া আক্তার
হবিগঞ্জ বানিয়াচং প্রতিনিধি
মোবাইল নং 01772239368
তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৬ইংরেজী

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট