1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ কামড় দিয়ে পালানোর চেষ্টা ।। পুলিশের তৎপরতায় ইয়াবাসহ মাদক কারবারি আটক। বাগেরহাটে প্রস্তুতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন সাতক্ষীরায় সরকারি বই কেজি দরে বিক্রি সাতক্ষীরায় সরকারি বই কেজি দরে বিক্রি হবিগঞ্জের বানিয়াচং জলজ রক্ষা ও মৎস্য আহরণে ভিডিপির উদ্যোগে খাল পরিষ্কার বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ববিতে জাতীয় ছাত্র শক্তির মানববন্ধন মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে।। ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়লো চার শতাধিক সাক্ষরতায় সমৃদ্ধির প্রত্যয় ।। রাজিবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

হবিগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিস্পত্তি করার নির্দেশ

হবিগঞ্জের বানিয়াচং থেকে মার্জিয়া আক্তার:- হবিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তে পেশাদারিত্ব নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ পুলিশ সুপার মো: তারেক মাহমুদ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়ার কথা শুনেন পুলিশ সুপার। পরে আগস্ট মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় জেলার খুন, ধর্ষণ, ডাকাতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করেন তিনি।

মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: রাশেদুল হক চৌধুরী’র পরিচালনায় উক্ত সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের বক্তব্য ধৈর্যের সাথে শুনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম মনসুর মূসা, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং ও বাহুবল সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এ কে এম সালিমুল হক, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. তানভীর আহাম্মদসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিবির পরিদর্শক, কোর্ট ইন্সপেক্টর, ডিআইও-১ (ডিএসবি), টিআই (অ্যাডমিন) সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় জেলার গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়। দীর্ঘদিন তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন পুলিশ সুপার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

সভায় জেলার আইনশৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত এবং বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়। পাশাপাশি অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে আগস্ট মাসের শ্রেষ্ঠ কর্মকর্তাদের বিশেষ ভাবে সম্মানিত করা হয়।

 

প্রেরক

মার্জিয়া আক্তার

হবিগঞ্জ বানিয়াচং প্রতিনিধি

মোবাইল নং 01772239368

তারিখ:- ৮ সেপ্টেম্বর ২০২৬ইংরেজী

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট