1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ কিশোরগঞ্জের ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিপতেই নেই প্রধান শিক্ষক তালায় নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপির মত বিনিময় সভা অনুষ্ঠিত বদলগাছিতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ পাঁচ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে ভারতীয় প্রকৌশলী বিলম্বে অসন্তোষ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান ভুরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরী মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার সোবহানা প্যানেলের নিরঙ্কুশ জয়

গোয়ালডাঙ্গা শুক্কলিয়া দাখিল মাদরাসায় এমপি রবিউল বাশারের বরাদ্দের ফুটবল বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

গোয়ালডাঙ্গা শুক্কলিয়া দাখিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের বরাদ্দের ফুটবল বিতরণ

আশাশুনি প্রতিনিধি।। সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের বরাদ্দকৃত ফুটবল উপজেলার ডি.কে.এফ গোয়ালডাঙ্গা শুক্কলিয়া দাখিল মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭জুলাই) সকালে এ ফুটবল বিতরন করা হয়।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আব্দুল ওয়াজেদ শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ৫ নং বড়দল ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো.আব্দুল গফুর সানা,কাদাকাটি ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আবু বকর সিদ্দিক,বড়দল ইউনিয়ন সেক্রেটারি সেকেন্দার আলী,মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল আহাদ,শিক্ষক মাওঃ গোলাম মোস্তফাসহ জামায়াতের নেতৃবৃন্দ,মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
মাওঃ আঃ ওয়াজেদ বলেছেন,শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ক্রীড়া চর্চা তরুণ সমাজকে মাদক,সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ,নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে সহায়তা করে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

চেয়ারম্যান প্রার্থী আঃ গফুর সানা বলেছেন,সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের ক্রীড়াবান্ধব এ উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং সুস্থ,মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।##

এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
তাং ২৭-০৭-২৬ ইং
মোবাঃ ০১৯৩৭-৮৭৫০৯০

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট