1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ার আদমদিঘী থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার ৮ জন । মেরু হাসান, বগুড়া জেলা প্রতিনি । বগুড়ার আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেফতার ৮ জন । মিলু হাসান, বগুড়া জেলা প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, মাহিদুল ইসলাম ফরহাদ। দেশের সংকটময় অবস্থা থেকে উত্তরণ দরকার — এস এম মনিরুজ্জামান আকাশ । টাঙ্গাইল ক্লাবে মুক্ত পাঠাগার উদ্বোধন। টাঙ্গাইল প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী। সরকারের পাশাপাশি চট্টগ্রাম জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন । বিশেষ প্রতিনিধি আব্বাস উদ্দিন ইকবাল, দিনাজপুরের কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে — মনজুরুল ইসলাম এমপি। দিনাজপুর বীরগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল হক। দিনাজপুরের খানসামায় ফুটবল বিতরণ।। শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও । খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ডঃ মোঃ আসাদুজ্জামান সরকার গোয়ালডাঙ্গা শুক্কলিয়া দাখিল মাদরাসায় এমপি রবিউল বাশারের বরাদ্দের ফুটবল বিতরণ

টাঙ্গাইলের গোপালপুরে চন্দ্রিমার পল্লীবিলাস ফুলে ফুলে সুশোভিত ।

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

চন্দ্রিমার পল্লী বিলাস: ফুলে ফুলে সুশোভিত এই পুষ্প কানন থেকে বাণিজ্যিকভাবে বীজ ও কাটিং বাজারজাত শুরু

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলাধীন গোপালপুর পৌরসভার ৩-নং ওয়ার্ডের গ্রাম আভূঙ্গী চরপাড়া। এই গ্রামেই ফুলের সৌন্দর্য আর বাণিজ্যিক সম্ভাবনার এক অনন্য আবাসস্থলের প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে নূর-ঈ-জাহান চন্দ্রিমার পল্লী বিলাস। করোনাকালিন সময়ের অলস অবসরে বিভিন্ন ইউটিউব চ্যানেল, গ্রুপ ও পেইজ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে ইচ্ছে ও আগ্রহ পূরণের স্বপ্ন নিয়ে চন্দ্রিমা বাগানবিলাসী হয়ে উঠে। তাই তার ঐকান্তিক উদ্দীপনায় ২০২০ সাল থেকে এই পুষ্প কাননের যাত্রা শুরু। নানা জাতের দেশি-বিদেশি ফুলের সমারোহে সজ্জিত এই পুষ্প কানন শুধু দর্শনার্থীদেরই মন জয় করছে না, বরং অনলাইনভিত্তিক ফুলের বীজ ও কাটিং বিক্রির মাধ্যমে উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়ে পুষ্পপ্রেমীদের আগ্রহী করে তুলতেও দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও বিশেষভাবে অবদান রেখে চলেছে।
তার নিজস্ব দুটি পেইজের মাধ্যমে তার এই সৃজনশীল কর্মকান্ডের প্রচার প্রসারেও ভূমিকা রেখে আসছে। তার পেইজ দুটি হচ্ছে : ( Chandrima’s Garden এবং Mumu’s Garden) সমস্ত বাগানজুড়ে রয়েছে গোলাপ, জারবেরা, ডালিয়া, সূর্যমুখী, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, জিনিয়া, কসমস, জবা, টগর, বেলি, গাঁদা, বাগান বিলাস, নয়নতারা, পুর্তলিকা, থাই রেইন লিলি, ডেলিলি, ক্যালাডিয়াম, অপরাজিতা, ক্রিসমাস ক্যাকটাস, থাই পদ্মসহ বিভিন্ন মৌসুমি ও বারোমাসি ফুল। প্রতিটি গাছের নিবিড় পরিচর্যা করা হয় অত্যন্ত যত্নের সঙ্গে, ফলে সারাবছরই বাগানটি রঙিন ফুলে ফুলে সুশোভিত থাকে।
জানা গেছে, এই পল্লী বিলাস থেকে দেশজুড়ে অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রজাতির ফুলের বীজ, কাটিং, কলম ও চারা সরবরাহ করা হচ্ছে। কুরিয়ার সেবার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ফুলপ্রেমী ও নার্সারি উদ্যোক্তাদের কাছে নিরাপদে এসব পণ্য স্ব-স্ব ঠিকানায় পৌঁছে দেওয়া হচ্ছে।
পুষ্প উদ্যোক্তা নূর-ঈ-জাহান চন্দ্রিমা বিভিন্ন প্রস্নোত্তরে বলেন -: “সৌন্দর্যবর্ধনের পাশাপাশি ফুলচাষকে লাভজনক কৃষিভিত্তিক পণ্যতে উপনীত করাই আমার একমাত্র লক্ষ্য। আমার এই বাগানে ৬০ কালারের পুর্তলিকা, ২৮০ প্রজাতির থাই রেইন লিলি, ১৫ কালারের ডেলিলি, ৫০ প্রজাতির ক্যালাডিয়াম, ১০ কালারের অপরাজিতা, ৫ প্রজাতির ক্রিসমাস ক্যাকটাস, ১৫ প্রজাতির থাই পদ্ম, ৫ কালারের গোলাপ, ৪ কালারের জবাসহ আরও বিভিন্ন প্রজাতির ফুলের বীজ রয়েছে।
থাইল্যান্ডের বিভিন্ন পেইজ থেকে আমি জানতে পারি বর্তমানে অনেক প্রজাতির লিলি হয়। আমার আগ্রহ ভবিষ্যতে লিলি নিয়ে আরও ব্যাপকভাবে কাজ করার। ইতিমধ্যে পদ্ম নিয়ে আমি কাজ শুরু করেছি এবং সফলও হচ্ছি । আমি এখন পযর্ন্ত তিনটি দেশে বীজ পাঠিয়েছি। সেই দেশগুলো হচ্ছে ভারত, কাতার ও জর্ডান। শতভাগ নিশ্চয়তা দিয়েই আমি বীজ ও কাটিং বাজারজাত করে থাকি। কোনো কারণে যদি বীজ ও কাটিং নষ্ট হয় সেক্ষেত্রে চার্জবিহীন পূণরায় আমি সেগুলো পাঠানোর ব্যবস্থা করে থাকি। আমি চাষে শুধুমাত্র প্রাকৃতিক জৈব সার ব্যবহার করি। কোনো কীটনাশক ব্যবহার করি না। এছাড়াও আমার পেইজ থেকে ফ্রিতে ফুল চাষের বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকি। মানসম্মত বীজ ও কাটিং সরবরাহের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতেও আমি কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে বিরল ও উন্নত জাতের ফুলের সংগ্রহ আরও বাড়ানোর পরিকল্পনা আমার রয়েছে। আমার ঐকান্তিক ইচ্ছে, ব্যাপক প্রচারের মাধ্যমে বানিজ্যিকভাবে দেশে-বিদেশে আমার বাগানের ফুলবীজ ও কাটিং আরও বেশি পরিমাণে বাজারজাত করা। ”
স্থানীয়দের মতে, নূর-ঈ-জাহান চন্দ্রিমার পল্লী বিলাস প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম পরিবেশ সৃষ্টির পাশাপাশি দেশ-বিদেশে অনলাইনভিত্তিক কৃষি উদ্যোক্তা তৈরি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে যেমন ফুলচাষের প্রসার ঘটছে, তেমনি মানুষ কর্মসংস্থানের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করার সুযোগ পাচ্ছে।
প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং অনলাইনভিত্তিক বাণিজ্যিক কার্যক্রম—সব মিলিয়ে নূর-ঈ-জাহান চন্দ্রিমার পল্লী বিলাস আজ ফুলপ্রেমী ও উদ্যোক্তাদের কাছে এক পরিচিত, নির্ভরযোগ্য ও অনুকরণীয় প্রতিষ্ঠানের নাম।
বাহারি ফুলের মনোমুগ্ধকর দৃশ্য। এ যেন একটি স্বপ্নের পুষ্প কানন, যেখানে প্রকৃতিপ্রেমী ও পুষ্পপ্রেমী মানুষের পদচারণায় প্রতিদিনই মুখরিত হয়ে উঠছে পুরো এলাকা। দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফুলের সমাহার আগত দর্শনার্থীদের আকৃষ্ট করছে। ফুলের সৌরভ আর প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত পরিবেশ এক অনন্য আবহ তৈরি করেছে, যা শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের কাছে হয়ে উঠেছে আনন্দ ও প্রশান্তির এক নির্মল ঠিকানা।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দূর-দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী এখানে ভিড় করছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসে নয়নাভিরাম সৌন্দর্যের স্মৃতিময় মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও আপলোডের মাধ্যমে বাগানটির সৌন্দর্য ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে।
বাগানের স্বপ্নদ্রষ্টা চন্দ্রিমা আরও জানান, “গাছ লাগান-
পরিবেশ বাঁচান”-আমি এই বাণীকে হৃদয়ে ধারণ করেই শুধু সৌন্দর্য উপভোগের জন্য নয় অর্থনীতিতে অনার্সসহ মাষ্টার্স পাশ করে প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করতেই এই পুষ্প কানন গড়ে তুলেছি । ভবিষ্যতে আরও নতুন নতুন ফুলের চারা রোপণ, বীজ-কাটিং সংগ্রহের পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনাও আমার রয়েছে। আমি আমার এলাকাসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের সহযোগিতা ও উৎসাহমূলক সুপরামর্শ প্রত্যাশা করছি।”
প্রকৃতির রঙ, ফুলের সুবাস আর মনোরম প্রাকৃতিক পরিবেশে নূর-ঈ-জাহান চন্দ্রিমার পল্লী বিলাস সত্যিই এক অপূর্ব মনোমুগ্ধকর পুষ্প কানন। – যা প্রকৃতিপ্রেমী ও পুষ্পপ্রেমী মানুষের হৃদয়-মনে এক অন্যরকম আবহ তৈরি করে আসছে।

আরো সংবাদ পড়ুন

প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নিলো নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইমান কানিতা মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী আইমান কানিতা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ অর্জন করেছে। এ উপলক্ষে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বুধবার (১৫ জুলাই) ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আইমান কানিতার হাতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ তুলে দেন। এ সময় তিনি আইমান কানিতার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল মিলন উপস্থিত ছিলেন। নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন, “আইমান কানিতার এই গৌরবময় অর্জন শুধু আমাদের বিদ্যালয়ের জন্য নয়, পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য গর্বের। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে এগিয়ে যেতে উৎসাহ জোগাবে।” আইমান কানিতার এই জাতীয় স্বীকৃতিতে চাঁপাইনবাবগঞ্জ বাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলার সর্বস্তরের মানুষ তার অব্যাহত সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট