1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ার আদমদিঘী থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার ৮ জন । মেরু হাসান, বগুড়া জেলা প্রতিনি । বগুড়ার আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেফতার ৮ জন । মিলু হাসান, বগুড়া জেলা প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, মাহিদুল ইসলাম ফরহাদ। দেশের সংকটময় অবস্থা থেকে উত্তরণ দরকার — এস এম মনিরুজ্জামান আকাশ । টাঙ্গাইল ক্লাবে মুক্ত পাঠাগার উদ্বোধন। টাঙ্গাইল প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী। সরকারের পাশাপাশি চট্টগ্রাম জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন । বিশেষ প্রতিনিধি আব্বাস উদ্দিন ইকবাল, দিনাজপুরের কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে — মনজুরুল ইসলাম এমপি। দিনাজপুর বীরগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল হক। দিনাজপুরের খানসামায় ফুটবল বিতরণ।। শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও । খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ডঃ মোঃ আসাদুজ্জামান সরকার গোয়ালডাঙ্গা শুক্কলিয়া দাখিল মাদরাসায় এমপি রবিউল বাশারের বরাদ্দের ফুটবল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য সংকটে শিক্ষা ব্যাবস্থা। সঞ্জয়শীল, নবীনগর প্রতিনিধি ।

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ।

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সবচেয়ে সবচেয়ে বৃহৎ উপজেলা হলো নবীনগর উপজেলা। জেলার অন্য উপজেলার তুলনায় প্রায় দ্বিগুন হলেও নবীনগর উপজেলায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম মারাত্মক সংকট ও স্থবিরতার মুখে পড়ছে দিন দিন।

একদিকে শিক্ষক সংকট অন্যদিকে প্রশাসনিক লোকবলের ঘাটতির কারণে উপজেলার সার্বিক প্রাথমিক শিক্ষাব্যবস্থায় হচ্ছে অবনতি। জানা যায়, ২১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৫০টিতেই নেই কোনো প্রধান শিক্ষক। মাত্র ৬৯টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। নেই শতাধিক সহকারী শিক্ষক।বিদ্যালয়গুলোতেই নয়, শিক্ষা প্রশাসনের তদারকি ব্যবস্থাতেও তৈরি হয়েছে দূরবস্থা। প্রশাসনিক জনবল কাঠামো অনুযায়ী নবীনগরে একজন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছাড়াও ১১ জন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (এটিইও) পদ রয়েছে। বাস্তবে কর্মরত আছেন মাত্র একজন। ফলে ২১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত এই বৃহৎ উপজেলার প্রায় ৫৫ হাজার শিক্ষার্থী ও ১,৪০০ শিক্ষকের দাপ্তরিক দায়িত্ব ও তদারকি একা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন ওই কর্মকর্তা।উপজেলা কমপ্লেক্সের প্রবেশমুখে অবস্থিত তিন তলাবিশিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভবনটির অবস্থাও শোচনীয়। দূর থেকে দেখলে মনে হয় এটি একটি পরিত্যক্ত ভবন। ভবনটির দু’টি কক্ষ ছাড়া বাকি সবগুলোতেই ঝুলছে তালা। টেবিলে স্তূপ হয়ে আছে ফাইলের পাহাড়। উচ্চমান সহকারী’র একমাত্র পদটি খালি, অফিস সহকারী ও কম্পিউটার মুদ্রাক্ষরিকের তিনটি পদের একটিতেও লোক নেই। এমনকি অফিস সহায়কের পদটিও শূন্য।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের চিত্রও অত্যন্ত শোচনীয়। তিন তলা ভবনের অধিকাংশ কক্ষই তালাবদ্ধ থাকে। উচ্চমান সহকারী ও অফিস সহকারী’র তিনটি পদই খালি। অফিস সহায়কের পদটিও শূন্য। বর্তমানে মাত্র একজন হিসাব সহকারী একা দাপ্তরিক নথি সামলাচ্ছেন আবু হানিফ। অতিরিক্ত মানসিক ও শারীরিক চাপে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

আবু হানিফ বলেন, ২০১২ সালে যোগদানের সময় আমরা চারজন ছিলাম। ২০১৮ সালে তিনজন অবসরে যাওয়ার পর দু’জনে মিলে ২০২৪ সাল পর্যন্ত কাজ চালিয়েছি।আতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক হতাশা প্রকাশ করে বলেন, ১১ জন সহকারী শিক্ষা কর্মকর্তার জায়গায় একজন দিয়ে এত বড় উপজেলার তদারকি সম্ভব নয়। সামান্য কাজের জন্য এসে পাঁচ থেকে সাত ঘণ্টা বসে থাকতে হয়, কাজ না হলে ফিরে যেতে হয়।

একই সুর গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ তাসলিমা জাহান, শ্যামগ্রামের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডালিয়া সুলতানা এবং আশরাফপুরের প্রধান শিক্ষক আরজুদা বেগমের কণ্ঠে। তারা জানান, কর্মকর্তা ও কেরানি না থাকায় অফিসের প্রয়োজনীয় কাজ ঠিকমতো হচ্ছে না।উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মানিক ভূঁইয়া জানান, গত সাত মাস ধরে সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে একা পুরো উপজেলার দায়িত্ব সামলাচ্ছেন তিনি। দাপ্তরিক স্টাফ না থাকায় কাজ চালানো অসম্ভব হয়ে পড়েছে। তার ওপর ১৫০টি স্কুলে প্রধান শিক্ষক ও সমপরিমাণ সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় তদারকি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নিলো নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইমান কানিতা মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী আইমান কানিতা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ অর্জন করেছে। এ উপলক্ষে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বুধবার (১৫ জুলাই) ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আইমান কানিতার হাতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ তুলে দেন। এ সময় তিনি আইমান কানিতার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল মিলন উপস্থিত ছিলেন। নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন, “আইমান কানিতার এই গৌরবময় অর্জন শুধু আমাদের বিদ্যালয়ের জন্য নয়, পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য গর্বের। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে এগিয়ে যেতে উৎসাহ জোগাবে।” আইমান কানিতার এই জাতীয় স্বীকৃতিতে চাঁপাইনবাবগঞ্জ বাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলার সর্বস্তরের মানুষ তার অব্যাহত সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট