1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ার আদমদিঘী থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার ৮ জন । মেরু হাসান, বগুড়া জেলা প্রতিনি । বগুড়ার আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেফতার ৮ জন । মিলু হাসান, বগুড়া জেলা প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, মাহিদুল ইসলাম ফরহাদ। দেশের সংকটময় অবস্থা থেকে উত্তরণ দরকার — এস এম মনিরুজ্জামান আকাশ । টাঙ্গাইল ক্লাবে মুক্ত পাঠাগার উদ্বোধন। টাঙ্গাইল প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী। সরকারের পাশাপাশি চট্টগ্রাম জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন । বিশেষ প্রতিনিধি আব্বাস উদ্দিন ইকবাল, দিনাজপুরের কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে — মনজুরুল ইসলাম এমপি। দিনাজপুর বীরগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল হক। দিনাজপুরের খানসামায় ফুটবল বিতরণ।। শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও । খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ডঃ মোঃ আসাদুজ্জামান সরকার গোয়ালডাঙ্গা শুক্কলিয়া দাখিল মাদরাসায় এমপি রবিউল বাশারের বরাদ্দের ফুটবল বিতরণ

দেশের সংকটময় অবস্থা থেকে উত্তরণ দরকার — এস এম মনিরুজ্জামান আকাশ ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

কলাম__

“দেশের সংকটময় অবস্থা থেকে উত্তরন দরকার”
(এস এম মনিরুজ্জামান আকাশ)

দেশের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে, দেশের বিভিন্ন প্রান্তে উদ্বেগজনক হারে বলৎকার, ধর্ষনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের নজরদারি জোরদার করতে হবে। সরকার বাহাদুরকে কঠোর হতে হবে মানবিক মূল্যবোধ বৃদ্ধির জন্য। যত্রতত্র মব সংস্কৃতির আস্ফালন কঠোর হস্তে দমন করতে হবে। জাতি গঠনে মানবিক মুল্যবোধকে তড়িৎ গতিতে বৃদ্ধি করতে হবে। মানবিক মুল্য বোধ ও সামাজিক দায়বদ্ধতা যদি বিলীন-বাধাগ্রস্থ হয়ে যায় তাহলে জাতি দিক হারিয়ে ফেলবে। ঘটনা প্রবাহে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে, কোন কোন বিষয়ে উঠলে ফ্যাসিস্ট এর দোহাই, তখমা গায়ে লাগিয়ে তৎক্ষনাৎ মব সৃষ্টি করে আইন তুলে নিচ্ছে একটি শ্রেনী বা গোষ্ঠীর অনুসারীরা। এই ধারাবাহিকতা চলতে দেওয়া যায় না। সমাজ ক্রমশ দ্বিধা বিভক্তির দিকে গড়িয়ে যাচ্ছে। ধীরে ধীরে বৈষম্য ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। এভাবে চলতে থাকলে গৃহযুদ্ধ অবশম্ভাবী হয়ে উঠবে। বিগত সরকার আমল থেকে সৃষ্ট বৈষম্য তার গতিপথ অতিক্রম করেছে ১২ ফেব্রুয়ারীর আগেই। বর্তমানে কোন কোন এলাকায় নিপীড়ন নির্যাতন নিগ্রহন তার ধারনার প্রান্ত সীমা অতিক্রম করেছে। বিগত দিনের সরকার আর বর্তমান সরকার এক নয়?

বিগত সরকার শত প্রানের বিনিময়ে নির্বাচন করে ক্ষমতার মসনদে আরোহন করেনি। কিন্তু বর্তমান সরকার শত প্রানের বিনিময় হাজার শরীরের রক্তে বুদ্ধিজীবীদের গুটির চালে আন্তর্জাতিক পরিমন্ডলে প্রভাবশালী একটি সরকারকে উৎখাত করে হাজারো প্রান সংহার করা রেফারেন্সের সরকারের আন্তরিকতায় ক্ষমতার মসনদে আরোহন করেছে। এই সরকার যদি সার্থক না হয় তাহলে এ দেশের মানুষের কপাল পোড়া ধরে নিতে হবে।

সরকারকে একদিকে সরকার তথা রাষ্ট্র পরিচালনায় বুদ্ধিদ্বীপ্ত ও একাগ্রচিত্তে দায়িত্ব বোধের সাথে দেশ পরিচালনা করতে হবে। অপরদিকে দল পরিচালনায়ও সরকারি দলের বিতর্কিত কাজ কর্মকে লাগাম টেনে ধরতে হবে। রাজনৈতিক সহমর্মিতা, রাজনৈতিক সম্প্রীতি, রাজনৈতিক অস্থিরতা শব্দ গুলোর সাথে সরকারি দলের নেতা কর্মীদেরদের কিছুটা হলে পরিচিত হওয়া দরকার।

পরিশেষে, খুন ধর্ষণ বলৎকার, মব সংস্কৃতি, চাঁদা বাজি, থেকে সরকারি দলের যে সকল নেতা-কর্মী-সমর্থক জড়িত তাদেরকে চািহ্নিত করে আইনের আওতায় আনা এখন সময়ের জোর দাবি। দেশটা ভালো থাকুক যদিও ভালো আছে কিনা বা থাকা নিয়ে সংশয় রয়েছে। এদেশে সকল দলের রাজনৈতিক অংশ গ্রহণ নিশ্চিত হওয়া দরকার! (২৮-০৭-২০২৬)

🖋️অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ
কবি-কলামিস্ট, সাংবাদিক ও পরিবেশ মানবাধিকার কর্মী, চাটমোহর, পাবনা।

আরো সংবাদ পড়ুন

প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নিলো নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইমান কানিতা মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী আইমান কানিতা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ অর্জন করেছে। এ উপলক্ষে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বুধবার (১৫ জুলাই) ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আইমান কানিতার হাতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ তুলে দেন। এ সময় তিনি আইমান কানিতার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল মিলন উপস্থিত ছিলেন। নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন, “আইমান কানিতার এই গৌরবময় অর্জন শুধু আমাদের বিদ্যালয়ের জন্য নয়, পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য গর্বের। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে এগিয়ে যেতে উৎসাহ জোগাবে।” আইমান কানিতার এই জাতীয় স্বীকৃতিতে চাঁপাইনবাবগঞ্জ বাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলার সর্বস্তরের মানুষ তার অব্যাহত সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট