1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ কিশোরগঞ্জের ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিপতেই নেই প্রধান শিক্ষক তালায় নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপির মত বিনিময় সভা অনুষ্ঠিত বদলগাছিতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ পাঁচ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে ভারতীয় প্রকৌশলী বিলম্বে অসন্তোষ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান ভুরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরী মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার সোবহানা প্যানেলের নিরঙ্কুশ জয়

সরকারের পাশাপাশি চট্টগ্রাম জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন । বিশেষ প্রতিনিধি আব্বাস উদ্দিন ইকবাল,

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

সরকারের পাশাপাশি চট্টগ্রাম জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন: চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক শামীম।

আব্বাস উদ্দিন ইকবাল বিশেষ প্রতিনিধি।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন,বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা ও কার্যক্রম অব্যাহত থাকবে। এ দায়িত্ব সরকার আগেই নিয়েছেন।এছাড়া সরকারের পাশাপাশি দল হিসেবে বিএনপিও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন।পুনর্বাসনের জন্য চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকেও দায়িত্ব নিয়েছি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে ত্রাণসামগ্রী ও ঢেউটিন বিতরণ পরবর্তী সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম এসব কথা বলেন।
মাহবুবের রহমান শামীম বলেন, সরকারের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দিয়েছিলেন। বন্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী,এমপি এবং বিএনপির নেতৃবৃন্দরা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।দলের পক্ষ থেকে আমাকে সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছিল।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোঃ মহিউদ্দিন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান,জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল হোসেন,মুজিবুর রহমান চেয়ারম্যান ও দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ জেলা, উপজেলা,পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।পরে দুপুর সাড়ে ১২ টার দিকে  উপজেলা কৃষকদলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কৃষক ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী এবং বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট