1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ কিশোরগঞ্জের ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিপতেই নেই প্রধান শিক্ষক তালায় নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপির মত বিনিময় সভা অনুষ্ঠিত বদলগাছিতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ পাঁচ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে ভারতীয় প্রকৌশলী বিলম্বে অসন্তোষ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান ভুরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরী মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার সোবহানা প্যানেলের নিরঙ্কুশ জয়

১০ বছরে ‘আত্রাই বার্তা’ — বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

১০ বছরে ‘আত্রাই বার্তা’—বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ।

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার ।

সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সামনে রেখে পথচলার ১০ বছর পূর্ণ করেছে দিনাজপুরের জনপ্রিয় অনলাইন সংবাদপোর্টাল ‘আত্রাই বার্তা’। ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, কেক কাটা, মধ্যাহ্নভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৯ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় দিনাজপুরের রামসাগর রেস্ট হাউসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই বার্তা’র সম্পাদক মো. মোজাফফর হোসেন। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন (রেজি. নং-রাজ: ২৯৩৬)-এর সভাপতি মো. মোফাচ্ছিলুল মাজেদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আতিউর রহমান আতিক, আলহাজ মো. ফারুক চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সৈয়দ আলী।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোফাচ্ছিলুল মাজেদ বলেন, সাংবাদিকতার মূল শক্তি হলো সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থ। অনলাইন গণমাধ্যমকে তথ্য পরিবেশনে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি ‘আত্রাই বার্তা’র উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন।

বিশেষ অতিথি আতিউর রহমান আতিক বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে অনলাইন গণমাধ্যম দ্রুত মানুষের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে দ্রুততার পাশাপাশি সংবাদের সত্যতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা নিশ্চিত করা জরুরি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে পারে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক খানসামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অবজারভার পত্রিকার খানসামা উপজেলা প্রতিনিধি সিকান্দার আলী কাবুল। পরে অতিথিদের উপস্থিতিতে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আলোচনা সভা শেষে মধ্যাহ্নভোজ এবং দেশ, জাতি ও ‘আত্রাই বার্তা’র উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ভোরের পাতা’র দিনাজপুর জেলা প্রতিনিধি খাজানুর হায়দার লিমন, যুগান্তরের ফুলবাড়ী প্রতিনিধি ইমাম রেজাসহ উপস্থিত সাংবাদিকরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজনেস বাংলাদেশ’র দিনাজপুর জেলা প্রতিনিধি ওয়াহেদুর রহমান, দি ডেইলি মর্নিং গ্লোরি’র জেলা প্রতিনিধি আবু কাওসার, খবর একদিনের স্টাফ রিপোর্টার সুমন চন্দ্র রায়, এমকে টেলিভিশনের স্টাফ রিপোর্টার কোয়াসিম সিদ্দিকী জনি, বিজয় টেলিভিশনের ক্যামেরাপার্সন মেহেদী হাসান, বেলাল হোসেন, রাকিবুল ইসলাম রাকিবসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরিমল চন্দ্র দাস (পিসি দাস) ও একুশে সংবাদ-এর স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আত্রাই বার্তা’র বার্তা সম্পাদক মো. নেছারুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট