1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ কিশোরগঞ্জের ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিপতেই নেই প্রধান শিক্ষক তালায় নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপির মত বিনিময় সভা অনুষ্ঠিত বদলগাছিতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ পাঁচ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে ভারতীয় প্রকৌশলী বিলম্বে অসন্তোষ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান ভুরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরী মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার সোবহানা প্যানেলের নিরঙ্কুশ জয়

বধুহাটায় ইটের সোলিং রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড শহিদুল ইসলাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

বুধহাটায় ইটের সোলিং রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুল

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দক্ষিণপাড়ায় দীর্ঘদিনের অবহেলিত একটি ইটের সোলিং রাস্তার সংস্কার কাজ শুরু করেছেন বুধহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভোকেট শহিদুল ইসলাম।
বৃহস্পতিবার(৩০ জুলাই) সকালে নিজস্ব অর্থায়নে পরিচালিত এ সংস্কার কাজটি হুজাইফা ডেকোরেটরের বাড়ির সামনে থেকে কিনাবাড়ি পর্যন্ত সড়কে বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে ছিলেন। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের চলাচল কষ্টসাধ্য হয়ে ওঠে।
অ্যাডভোকেট শহিদুল ইসলাম বলেন,“জনগণের দুর্ভোগ লাঘবই আমার প্রধান লক্ষ্য। নির্বাচনের আগেই যতটুকু সম্ভব নিজের সামর্থ্য অনুযায়ী এলাকার জরুরি উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। মানুষের পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সংস্কার কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতের ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আজহারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্নের আশা প্রকাশ করেছেন।##

এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
তাং ৩০-০৭-২৬ ইং
মোবাঃ ০১৯৩৭-৮৭৫০৯০

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট