1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ কিশোরগঞ্জের ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিপতেই নেই প্রধান শিক্ষক তালায় নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপির মত বিনিময় সভা অনুষ্ঠিত বদলগাছিতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ পাঁচ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে ভারতীয় প্রকৌশলী বিলম্বে অসন্তোষ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান ভুরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরী মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার সোবহানা প্যানেলের নিরঙ্কুশ জয়

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ভাতা খেলা অনুষ্ঠিত , দর্শনার্থীদের ব্যাপক উৎসব ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতাখেলা অনুষ্ঠিত, দর্শনার্থীদের ব্যাপক উৎসাহ

মোজাম্মেল হক: বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতাখেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় বুড়িহাট ইয়াং স্টার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকা থেকে আগত খেলোয়াড় ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ পরিণত হয় মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রত্যাশী মো. আক্কাস আলী। বিশেষ অতিথি ছিলেন ৪নং পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম শরিফ, ২নংওয়ার্ডের ইউপি সদস্য জিয়ারুল হক জিয়া, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরনবী ইসলাম এবং হাসিব আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ রঘুনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তব্যে মো. আক্কাস আলী বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক প্রযুক্তিনির্ভর জীবনের এই সময়ে নতুন প্রজন্মকে দেশীয় ক্রীড়া ও লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন অত্যন্ত প্রয়োজন। তিনি ভবিষ্যতেও এ ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট