
কবি ও সাংবাদিক এস এম আকাশ এর ভাতিজা সরদার ইমাম মাহাদী জামান শ্রাবণ এর দ্বিতীয় জন্মবার্ষিকী
স্টাফ-রিপোর্টারঃ পাবনা জেলার বিশিষ্ট কবি ও লেখক, গীতিকার ও সাংবাদিক, পরিবেশ মানবাধিকার কর্মী, পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ এর বংশের প্রদীপ সরদার ইমাম মাহাদী জামান শ্রাবণ এর দ্বিতীয় জন্মবার্ষিকী ৩১ শে জুলাই ২০২৬ ইং।
ইমাম মাহাদী শ্রাবণ এর দ্বিতীয় জন্মবার্ষিকী উপলক্ষে কবি ও সাংবাদিক, গীতিকার, অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ দৈনিক বিশ্ব বাংলা’র সকল পাঠক লেখকসহ দেশবাসীদের সকলের কাছে দোওয়া চেয়েছেন। তিনি বলেন, ইমাম মাহাদী জামান শ্রাবণ বড় হয়ে সত্যিকারের একজন মানুষ হবে এই লক্ষ্যে সকলের কাছে দোওয়া চাইছি।
গত ৩১শে জুলাই ২০২৪ ইং বুধবার পাবনা শহরস্থ মায়ের আঁচল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রপ্রাচারের মাধ্যমে গর্ভধারিণী মাতা মোছাঃ শারমিন খাতুন এর কোল ও জন্মদাতা পিতা এস এম মশিউজ্জামান অন্তর এর ঘর আলোকিত করে এই ঘুনে ধরা নশ্বর পৃথিবীতে আগমন করে।
সরদার ইমাম মাহাদী জামান শ্রাবণ কে তার পরিবার দ্বীনি শিক্ষার আলোয় আলোকিত করে সত্যিকারে একজন আদর্শিক মুমিন মুসল্লী করে গড়ে তুলতে চান। সকলের প্রতি অনুরোধ করে দোওয়া চেয়েছেন।
ভবিষ্যতে সরদার ইমাম মাহাদী জামান শ্রাবণ একজন সত্যিকারের আলেমে দ্বীন হাফেজে কালামুল্লাহ হোক এটাই পিতা মাতা আত্মীয় স্বজন সহ সকলের চাওয়া।