1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ কিশোরগঞ্জের ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিপতেই নেই প্রধান শিক্ষক তালায় নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপির মত বিনিময় সভা অনুষ্ঠিত বদলগাছিতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ পাঁচ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে ভারতীয় প্রকৌশলী বিলম্বে অসন্তোষ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান ভুরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরী মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার সোবহানা প্যানেলের নিরঙ্কুশ জয়

আশাশুনিতে এমপি রবিউল বাশার’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরন করেন চেয়ারম্যান প্রার্থী তুষার ।

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

আশাশুনিতে এমপি রবিউল বাশার’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী তুষার

এস,এম মোস্তাফিজুর রহমান।।সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার’র পক্ষ থেকে আশাশুনি সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা,ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) সকালে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এসব সিলিং ফ্যান তুলে দেন।
ফ্যানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়,আশাশুনি হাফিজিয়া মাদ্রাসা,বড় দুর্গাপুর সার্বজনীন দুর্গা মন্দির,আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন,আশাশুনি বুদ্ধপ্রতিবন্ধী স্কুল,আশাশুনি মোটরসাইকেল চালক সমবায় সমিতি, আদালতপুর দারুল আরকান হাফিজিয়া মাদ্রাসা, আশাশুনি ফজলুর রহমান হাফিজিয়া মাদ্রাসাসহ মোট ৯টি প্রতিষ্ঠান।
ফ্যান বিতরণকালে আবু মুছা তারিকুজ্জামান তুষার বলেন,“সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার’র পক্ষ থেকে এলাকার শিক্ষা,ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহায়তা এবং মানুষের সেবার অংশ হিসেবে এই উপহার প্রদান করা হচ্ছে। জনকল্যাণ ও এলাকার উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ সময় সদর ইউনিয়ন জামায়াতের আমীর ও উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য এ.বি.এম.আলমগীর পিন্টু,সদর ইউনিয়ন সহ-সেক্রেটারি এস.এম. শহিদুজ্জামান বাবলু,মানবসম্পদ উন্নয়ন বিভাগের ইউনিয়ন সভাপতি ডা.রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট