1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ কিশোরগঞ্জের ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিপতেই নেই প্রধান শিক্ষক তালায় নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপির মত বিনিময় সভা অনুষ্ঠিত বদলগাছিতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ পাঁচ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে ভারতীয় প্রকৌশলী বিলম্বে অসন্তোষ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান ভুরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরী মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার সোবহানা প্যানেলের নিরঙ্কুশ জয়

জেলা প্রশাসক গোল্ডকাপে গোপালপুর কে ১–০ গোলে পরাজিত করে টাঙ্গাইল সদর চ্যাম্পিয়ন ।

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

জেলা প্রশাসক গোল্ডকাপে গোপালপুরকে ১-০ গোলে পরাজিত করে টাঙ্গাইল সদর চ্যাম্পিয়ন ।

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি ।

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গোপালপুর উপজেলা একাদশকে ১-০ গোলে হারিয়ে টাঙ্গাইল সদর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার (০১ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি প্রায় ৩৫ হাজার দর্শকের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল -৫ সদর আসনের সাংসদ সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-২ আসনের সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ আসনের সাংসদ মো. রবিউল আওয়াল, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

ফাইনালে শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দ্রুত সময়ের মধ্যে শহীদ মারুফ স্টেডিয়ামের গ্যালারি সংস্কারসহ সার্বিক উন্নয়নের ঘোষণা দেন।

উপস্থিত দর্শকদের মূহুর্মূহু করতালি ও টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটিতে প্রথমার্ধ পযর্ন্ত দুদলই গোলশূণ্য থাকে।
দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে গোপালপুরের জালে বল জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় টাঙ্গাইল সদর।
এক গোলে পিছিয়ে থেকে গোপালপুর একাদশ গোল শোধে মরিয়া হয়ে উঠে এবং আক্রমণাত্মক ফুটবল খেলে।
ভালো খেলে গোপালপুর একাদশ একাধিক আক্রমণ চালায়।
অবশেষে ১-০ গোলের ব্যবধানেই টাঙ্গাইল চ্যাম্পিয়ন হয় এবং গোপালপুর রানারআপ হয়।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পায় টাঙ্গাইল সদরের অধিনায়ক সুমন রেজা। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন গোপালপুরের মারুফ।
ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন রেফারি সায়মন। খেলায় ধারাভাষ্যকার ছিলেন আব্দুল আলিম ও অনীক রহমান বুলবুল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট