1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে উচ্ছেদকৃত অসহায় হকার ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের আর্জি স্থানীয় চেয়ারম্যান এমপিদের কাছে । নাচোলে এডিপির অর্থায়নে চার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান । চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙ্গন ,বিলীন দুই শতাধিক ঘরবাড়ি । আশাশুনিতে এমপি রবিউল বাশার’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরন করেন চেয়ারম্যান প্রার্থী তুষার । সেনা সদস্যের কন্ঠ কোরআনের শিক্ষা । নারায়ণগঞ্জে কবি বেগম সুফিয়া কামালের ১১৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত । জেলা প্রশাসক গোল্ডকাপে গোপালপুর কে ১–০ গোলে পরাজিত করে টাঙ্গাইল সদর চ্যাম্পিয়ন । প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সাতকানিয়া ইউনাইটেড স্পোর্টিং ক্লাবে মোহাম্মদ তারেক হোসেন সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন । কবি ও সাংবাদিক এস এম আকাশ এর ভাতিজা সরদার ইমাম মাহদী জামান শ্রাবণ এর দ্বিতীয় জন্মবার্ষিকী ।

নবীনগরে উচ্ছেদকৃত অসহায় হকার ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের আর্জি স্থানীয় চেয়ারম্যান এমপিদের কাছে ।

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নবীনগরে উচ্ছেদকৃত অসহায় হকার-ক্ষুদ্র ব্যবসায়িদের পূর্নবাসনের আর্জি স্থানিয় এমপি-চেয়ারম্যানের কাছে

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর সদরের সালাম রোডে উচ্ছেদ হওয়া ভাসমান ক্ষুদ্র ব্যবসায়িদের দুরবস্থা দেখার যেনো কেউ নেই! গত ২১ জুলাই মঙ্গলবার নবীনগর সদরের যানজট নিরসনের লক্ষ্যে ও অবৈধভাবে ফুটপাত দখলকারি হকার, ক্ষুদ্র ব্যবসায়িদের পূর্ণবাসন না করে উচ্ছেদ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও পৌর প্রশাসক রাকিবুল ইসলাম। এতে দীর্ঘ দিন ধরে ফুটপাতে ব্যবসা করে পরিবারের ভরণ-পোষণ করা হকার ও ক্ষুদ্র ব্যবসায়িরা হয়ে পড়েন অসহায়। অন্য কোনো কাজ করতে না পেরে না খেয়ে মরার অবস্থা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ি ও তাদের পরিবারের।

এদিকে যানজট নিরসনের জন্য উচ্ছেদ হওয়া ফুটপাত দখল করে অস্থায়ি অটো রিক্সা স্টেশন গড়ে তোলার অভিযোগ করছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। রবিবার, ২ আগষ্ট ২০২৬ খ্রিষ্টাব্দ সকালে অসহায় হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা উপজেলা সদরের জমিদার মনোমোহন রায়ের ভবনস্থ স্থানিয় নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ের চেয়ারম্যান ও স্থানিয় বিএনপি নেতা মো. হেলাল উদ্দিন আহমেদের কাছে অসহায় ব্যবসায়ীদের পূর্ণবাসনের দাবিতে ব্যবস্থা গ্রহনের জন্য আর্জি জানান। যাতে তিনি স্থানিয় এমপি এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নানের নিকট তাদের দাবি-দাওয়া তোলে ধরেন।

এ সময় ক্ষুদ্র ব্যবসায়িদের পক্ষে মো. তারা মিয়ার সভাপতিত্বে ও ক্ষুদ্র ব্যবসায়ি মো. ফজলুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হকার মাওলানা সফিকুল ইসলাম, ক্ষুদ্র ব্যবসায়ি মো. আয়ুব মিয়া, ক্ষুদ্র ব্যবসায়ি প্রবীর ভৌমিক, ক্ষুদ্র ব্যবসায়ি লিমনসহ অন্যান্যরা।

হকার মাওলানা সফিকুল ইসলাম বলেন, আমার এহন না খাইয়া মরার অবস্থা। ৩০-৩৫ বছর ধইরা ব্যবসা কইরা আইতাছি। এহন যদি কোনো কাম করতাম না ফারি তাইলে ক্যামনে চলাম কন! আফনেরা আমরারে বাঁচান।

ক্ষুদ্র ব্যবসায়ি মো. আয়ুব মিয়া বলেন, আমরা এহন কি করমু! অইন্ন্য কোনো কাম অ জানি না। ছোডু থেইক্কা ফুটপাতে ব্যবসা করমু। চেয়ারম্যান সাবের কাছে আকুল আবেদন আমরারে কন এমপি সাব যাতে পূর্ণবাসনের ব্যবস্থা কইরা দে।

ক্ষুদ্র ব্যবসায়ি প্রবীর ভৌমিক বলেন, আমরারে যদি অইন্ন কোনো জাইগাত দিতো তাইলেও ভালা আছিন। একবারে উঠায় দিচে। এক সময় সারা বাজার খালি আছিল। অহন সব লিজ দিয়া দোকানফাট কইরা ভইরা লাইচে। আমরা অহন যামু কই।

মো. লিমন বলেন, আমার আব্বা মারা গেছে। পড়া শোনা না কইরা ঘরের মানুষের খাবারের জন্য আব্বার ব্যবসাটা করতাম। অহন উচ্ছেদ কইরা দেওয়ার কারনে আমি কোনো করতাম পারতাছি না। আমরা দিন রোজী কইরা দিন আনতাম, দিন খাইতাম। অহন আমরা কি করমু। এমপি সাব আমাদের বাঁচান। আমরা অহন বেকার অইয়া গেছি গা।

নবীনগর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন আহমেদ বলেন, আমি নিজেও দেখছি নবীননগর বাজারে দীর্ঘ দিন ধরে উনারা ব্যবসায়ি করে আসছে। গত কয়েক দিন আগে রাস্তা ও ফুটপাত দখল মুক্ত করতে নবীনগর উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযানে উনাদেরকে উচ্ছেদ করেন। এতে উনাদের এখন না খেয়ে মরার অবস্থা হয়েছে। যা আমাদের কাছে খুবই দুঃখজনক। উনারা আমার কাছে এসেছেন আমি যাতে নবীনগরের শান্তির দূত, সাধারণ মানুষের আস্থার প্রতিক মাননীয় এমপি এডভোকেট আব্দুল মান্নান সাহেবের কাছে অনুরোধ করি উনাদেরকে অন্যত্র ব্যবসা করার বা পূর্ণবাসন করার সুযোগ তৈরি করার জন্য। নয়তো উনারা না খেয়ে মরে যাবেন। আমি নিজেও দেখতেছি, বাজারে কোনো জায়গা ফাঁকা পেলেই এখন কে বা কারা লিজ নিয়ে এসে দোকানপাট নির্মান করে বসে থাকে। নবীনগর বাজারের হকার-ক্ষুদ্র ব্যবাসায়িদের বারবার উচ্ছেদ করে সেখানে মার্কেট হয় অথচ সাধারণ হকারদের কথা কারো মনে থাকে না। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো, আমার কাছে যে সব হকার-ক্ষুদ্র ব্যবসায়ি ভাইয়েরা উনাদের দু:খ-কষ্ট উল্লেখ করেছেন, উনাদের পূর্ণবাসনের জন্য আর্জি করেছেন আমি তা মাননীয় এমপি মহোদয়কে বলে তাদের জন্য একটি সুব্যবস্থা করার জন্য। আমি আশা করছি, গরীবের বন্ধু আমাদের এমপি ব্যবসায়িদের কথা চিন্তা করে ব্যবস্থা গ্রহন করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট