1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ কিশোরগঞ্জের ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিপতেই নেই প্রধান শিক্ষক তালায় নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপির মত বিনিময় সভা অনুষ্ঠিত বদলগাছিতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ পাঁচ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে ভারতীয় প্রকৌশলী বিলম্বে অসন্তোষ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান ভুরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরী মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার সোবহানা প্যানেলের নিরঙ্কুশ জয়

নারায়ণগঞ্জে কবি বেগম সুফিয়া কামালের ১১৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত ।

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।

মাসুদ মাহাতাব ,ঢাকা ।

  1. নারী জাগরণের অগ্রদূত, বিশিষ্ট কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা।

শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাড়ার বাগে জান্নাত মসজিদ সংলগ্ন আঙ্গুরা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অনুষ্ঠিত এ আয়োজনে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি বাবুল দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম। আলোচক ছিলেন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক ও বন্দর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান, ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. পারভীন আক্তার, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মো. জাহাঙ্গীর আলম প্রধান, সকাল নারায়ণগঞ্জের সম্পাদক ও প্রকাশক ছায়ানুর তালুকদার, মহানগর কমিটির সাধারণ সম্পাদক সামিরা সিদ্দিকীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ক্বারী মো. রবিউল ইসলাম।

প্রধান আলোচক মো. মোমেন ইসলাম বলেন, বেগম সুফিয়া কামাল শুধু একজন কবি নন, তিনি ছিলেন নারী জাগরণ, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীক। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায়, মানবিকতা ও সচেতনতা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।বক্তারা বলেন, বেগম সুফিয়া কামালের সাহিত্যকর্ম, নারীর অধিকার প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম এবং মানবিক মূল্যবোধ আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মাঝে তাঁর আদর্শ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে আগামী ৭ আগস্ট নারায়ণগঞ্জের মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে BHDS-এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের বিষয়েও আলোচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট