1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ কিশোরগঞ্জের ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিপতেই নেই প্রধান শিক্ষক তালায় নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপির মত বিনিময় সভা অনুষ্ঠিত বদলগাছিতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ পাঁচ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে ভারতীয় প্রকৌশলী বিলম্বে অসন্তোষ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান ভুরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরী মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার সোবহানা প্যানেলের নিরঙ্কুশ জয়

সেনা সদস্যের কন্ঠ কোরআনের শিক্ষা ।

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

অবসরে নয়, মানবতার সেবায়”
সেনা সদস্যের কণ্ঠে কোরআনের শিক্ষা, রাজিবপুরে বদলে যাচ্ছে যুবক-বয়স্কদের জীবন

মো. শাহরিয়ার হাসান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

দেশের সেবায় দীর্ঘ সময় দায়িত্ব পালন শেষে অবসর নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিনিয়র সার্জেন্ট আব্দুর রব। তবে অবসর জীবনকে তিনি বসে থাকার সময় হিসেবে বেছে নেননি। মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের তিনথোপাপাড়া জামে মসজিদে বিনামূল্যে কোরআন শিক্ষা দিয়ে যাচ্ছেন তিনি।

নিজ উদ্যোগে বৈজ্ঞানিক ও সহজ পদ্ধতিতে যুবক ও বয়স্কদের কোরআন শেখাচ্ছেন আব্দুর রব। তার কাছে প্রতিদিন বিভিন্ন বয়সের মানুষ এসে কোরআনের অক্ষর পরিচয় থেকে শুরু করে শুদ্ধভাবে তেলাওয়াত শেখার চেষ্টা করছেন।

শিক্ষার্থীরা জানান, আগে অনেকেই কোরআন পড়তে না পারলেও আব্দুর রবের সহজ ও সুন্দর শেখানোর পদ্ধতির কারণে এখন তারা ধীরে ধীরে শুদ্ধভাবে কোরআন পড়তে পারছেন। তিনি অত্যন্ত ধৈর্য নিয়ে প্রতিটি অক্ষর ও পড়ার নিয়ম বুঝিয়ে দেন।

তিনথোপাপাড়া জামে মসজিদের সভাপতি বলেন, “আব্দুর রবের পড়ানোর পদ্ধতি খুবই সহজ। আমি নিজেও তার কাছ থেকে কোরআন শিক্ষা গ্রহণ করছি। তার এই উদ্যোগ এলাকার জন্য একটি বড় কল্যাণমূলক কাজ।”

আল-হিদায়াহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, কোরআন শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের উৎসাহ দিতে বিভিন্ন সময়ে পুরস্কারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি অসহায় ও দরিদ্র যুবক-বয়স্কদের মাঝে কোরআন শরীফ ও তসবিহ বিতরণ করা হয়ে থাকে।

স্থানীয়রা বলছেন, সেনাবাহিনীতে দেশের সেবা করার পর এখন ধর্মীয় শিক্ষা ও মানবিক কাজে নিজেকে উৎসর্গ করেছেন আব্দুর রব। তার এই উদ্যোগ সমাজে নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট