1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে বালুবাহি ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেন্সিডিল, গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করলেন এমপি নুরুল ইসলাম বুলবুল বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন চলতি মাসেই করোতোয়া নদীর খনন কাজ শুরু হচ্ছে ।। বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী সিলেটের সুরাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের সীমান্ত এলাকায় বিএসএফের গুলি পাল্টা ফাঁকা গুলি বিজিবির তুরাগে রিক্সা ভ্যান অটোচালক দলের আহ্বায়ক কমিটি গঠন দেবিদ্বারে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে সিএন বাংলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খাজরায় মেম্বর প্রার্থী মিজানুর ও গ্রামবাসীর উদ্যোগে শ্মশানঘাটে পাইলিং কাজ শুরু।

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

খাজরায় মেম্বার প্রার্থী মিজানুর ও গ্রামবাসীর উদ্যোগে শ্মশানঘাটের পাইলিং কাজ শুরু

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের রায়পাড়া, মজুমদারপাড়া ও রাজবংশী পাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা শ্মশানঘাট নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। স্থানীয় গ্রামবাসীদের সম্মিলিত উদ্যোগে বাস্তবায়নাধীন এ প্রকল্পে সার্বিক সহযোগিতা করেছেন খাজরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো.মিজানুর রহমান গাইন। এছাড়া এলাকার সর্বস্তরের গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে অর্থ ও শ্রম দিয়ে নির্মাণকাজে অংশগ্রহণ করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান,দীর্ঘদিন ধরে একটি স্থায়ী ও নিরাপদ শ্মশানঘাটের অভাবে শেষকৃত্যের সময় নানা ধরনের দুর্ভোগ ও বিড়ম্বনার মুখোমুখি হতে হতো। শ্মশানঘাটটি নির্মিত হলে রায়পাড়া,মজুমদারপাড়া, রাজবংশীপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের বহুদিনের ভোগান্তির অবসান হবে এবং মরদেহ সৎকারের জন্য একটি স্থায়ী ও উপযুক্ত স্থান নিশ্চিত হবে।
মেম্বার পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান গাইন বলেন, “এটি কোনো ব্যক্তির একক উদ্যোগ নয়;এটি এলাকাবাসীর ঐক্য ও সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি সামর্থ্য অনুযায়ী এ মহৎ কাজে সহযোগিতা করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করব।”
এলাকাবাসী আশা প্রকাশ করেন,সকলের সহযোগিতায় দ্রুত নির্মাণকাজ সম্পন্ন হলে বহু বছরের একটি গুরুত্বপূর্ণ সামাজিক চাহিদা পূরণ হবে এবং শ্মশানঘাটটি স্থানীয় মানুষের জন্য স্থায়ীভাবে সেবার দ্বার উন্মোচন করবে।##

এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
তাং ০৩-০৮-২৬ ইং
মোবাঃ ০১৯৩৭-৮৭৫০৯০

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট