1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ একই পরিবারে আহত তিনজন । লোডশেডিংয়ে অতিষ্ঠ বদলগাছী উপজেলাবাসী , কতৃপক্ষ বলছে এটি এখন জাতীয় সমস্যা । চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল এনসিপির বক্তব্যের প্রতিবাদে ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ নবীনগরে উচ্ছেদকৃত অসহায় হকার ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের আর্জি স্থানীয় চেয়ারম্যান এমপিদের কাছে । নাচোলে এডিপির অর্থায়নে চার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান । চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙ্গন ,বিলীন দুই শতাধিক ঘরবাড়ি । আশাশুনিতে এমপি রবিউল বাশার’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরন করেন চেয়ারম্যান প্রার্থী তুষার । সেনা সদস্যের কন্ঠ কোরআনের শিক্ষা । নারায়ণগঞ্জে কবি বেগম সুফিয়া কামালের ১১৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত ।

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ একই পরিবারে আহত তিনজন ।

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, একই পরিবারের আহত ৩

এম এইচ কামাল
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ।

বরিশালের বাকেরগঞ্জে ঘরের পাশে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের পর তাদের শরীরে আগুন ধরে গেলে প্রাণ বাঁচাতে বাড়ির পাশে নদীতে ঝাঁপ দেন।

সোমবার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়ন পরিষদের পেছনে মৃত শাহা আলম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শাহা আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম (৫৫), ছোট মেয়ে ইতি আক্তার (২০) এবং মেজো মেয়ের ছেলে ফাহিম (১৩)

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায় , ঘরের বারান্দার পাশে লাকড়ি রাখার ঘরে একটি বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ হয়। এ সময় বাড়ির উঠানে হাঁটাহাঁটি করছিলেন হনুফা বেগম, তার মেয়ে ও নাতি। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনে তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। প্রাণ বাঁচাতে তারা বাড়ির পাশের পায়রা নদীতে ঝাঁপ দেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তারিকুল বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে দগ্ধের ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, দুধলমৌ গ্রামে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন। তারা বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট