1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের শ্রীপুরে দল থেকে বহিষ্কার হয়েই দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন বিএনপি কর্মী । চাঁপাইনবাবগঞ্জে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান । সাবেক রাষ্ট্রদূত এম আমিনুল ইসলাম আর নেই । বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে মুক্ত পাঠাগার উদ্বোধন । খাজরায় মেম্বর প্রার্থী মিজানুর ও গ্রামবাসীর উদ্যোগে শ্মশানঘাটে পাইলিং কাজ শুরু। বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ একই পরিবারে আহত তিনজন । লোডশেডিংয়ে অতিষ্ঠ বদলগাছী উপজেলাবাসী , কতৃপক্ষ বলছে এটি এখন জাতীয় সমস্যা । চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল এনসিপির বক্তব্যের প্রতিবাদে ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ নবীনগরে উচ্ছেদকৃত অসহায় হকার ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের আর্জি স্থানীয় চেয়ারম্যান এমপিদের কাছে ।

সাবেক রাষ্ট্রদূত এম আমিনুল ইসলাম আর নেই ।

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সাবেক রাষ্ট্রদূত এম.আমিনুল ইসলাম আর নেই

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

সাবেক রাষ্ট্রদূত (পররাষ্ট্র সচিব পদমর্যাদা) এম.আমিনুল ইসলাম (দুলু মিয়া) গতকাল রোববার সকাল ৮ টা ৪০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। আমিনুল ইসলাম অসুস্থ অবস্থায় দীর্ঘদিন এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গতকাল বাদ যোহর গুলশানের আজাদ মসজিদে জানাযার নামাজ শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বিশিষ্ট কুটনীতিবিদ আমিনুল ইসলাম তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিসের হয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে দেশ স্বাধীন হলে তিনি বাংলাদেশ সরকারের অধীনে কর্মজীবন অব্যাহত রাখেন।
তিনি কানাডা,ভুটান,ভারত, লিবিয়াসহ বিভিন্ন দেশে সুনামের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
সাবেক রাষ্ট্রদূত আমিনুল ইসলামের গ্রামের বাড়ী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঝুটিগ্রামে। ঝুটিগ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম।
তার পিতার নাম মরহুম নজিবুর রহমান মিয়া।
খ্যাতনামা সাবেক এই কূটনীতিবিদ মৃত্যুকালে স্ত্রী ও তিন কন্যা সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রদূত মরহুম এম.আমিনুল ইসলামের জন্য দোয়া চাওয়া হয়েছে দেশবাসীর কাছে।
মরহুম এম.আমিনুল ইসলাম দৈনিক জবাবদিহি’র গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মো: মাহমুদ কবির আলীর মামা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট