1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পরিবহন মালিকদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা নিরাপদ সড়ক নিশ্চিত করন যৌথ উদ্যোগ নবীনগরের সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদন প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র বদলগাছিতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ । সুন্দর বনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র। সোনালী আঁশে ফিরছে সুদিন রাজিবপুরে বাম্পার পাঠ ফলনে কৃষকের মুখে হাসি । তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডসেডিং বিপাকে কৃষক – ব্যাবসায়ী গাজীপুরের শ্রীপুরে দল থেকে বহিষ্কার হয়েই দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন বিএনপি কর্মী । চাঁপাইনবাবগঞ্জে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান । সাবেক রাষ্ট্রদূত এম আমিনুল ইসলাম আর নেই ।

পরিবহন মালিকদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা নিরাপদ সড়ক নিশ্চিত করন যৌথ উদ্যোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পরিবহন মালিকদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে যৌথ উদ্যোগ

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে জেলা বাস, ট্রাক, মাইক্রো ও অ্যাম্বুলেন্স মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভা করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
আলোচনা সভায় সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, যাত্রী হয়রানি রোধ, জরুরি রোগী পরিবহনে অ্যাম্বুলেন্সের নির্বিঘ্ন চলাচল এবং দূরপাল্লার যানবাহনের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও জনসেবার মান উন্নয়নে জেলা পুলিশ এবং পরিবহন মালিক সমিতি সমন্বিতভাবে কাজ করবে—এ মর্মে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়। এসময় জেলা বাস, ট্রাক, মাইক্রো ও অ্যাম্বুলেন্স মালিক সমিতির প্রতিনিধিদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) ইয়াসির আরাফাতসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার বলেন, জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং পরিবহন খাতের সেবার মান উন্নয়নে জেলা পুলিশ সবসময় পরিবহন সংশ্লিষ্টদের পাশে থেকে সমন্বিতভাবে কাজ করে যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট