1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে জামায়াতের বিশাল মিছিল । নাচোলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পরিবহন মালিকদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা নিরাপদ সড়ক নিশ্চিত করন যৌথ উদ্যোগ নবীনগরের সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদন প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র বদলগাছিতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ । সুন্দর বনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র। সোনালী আঁশে ফিরছে সুদিন রাজিবপুরে বাম্পার পাঠ ফলনে কৃষকের মুখে হাসি ।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করেছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। পরে ফুড অফিস প্রাঙ্গণে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মামুন অর রশীদ, নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদ, আব্দুল আজিজ খানসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী। আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং নতুন প্রজন্মের মাঝে তাদের অবদানের ইতিহাস তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট