1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনি উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন । চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান অভ্যুত্থান দিবস পালিত আশাশুনিতে জামায়াতের বিশাল মিছিল । নাচোলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পরিবহন মালিকদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা নিরাপদ সড়ক নিশ্চিত করন যৌথ উদ্যোগ নবীনগরের সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদন প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র বদলগাছিতে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ।

আশাশুনি উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন।। সভাপতি-মনিরুজ্জামান,সাধাঃ সম্পাদক-গাউসুল আজম
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির আশাশুনি উপজেলা শাখার ৩ বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় আশাশুনি বাজারের নাসির টি স্টল সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। নব-গঠিত কমিটিতে চাম্পাফুল-কালিবাড়ি সুপ্তি লাইব্রেরির স্বত্বাধিকারী মো.মনিরুজ্জামান সভাপতি, বুধহাটা ছাত্তার বুক ডিপোর স্বত্বাধিকারী মাওলানা মো. শওকত হোসেন সহ-সভাপতি,আশাশুনি বই ঘরের স্বত্বাধিকারী মো.গাউসুল আজম সাধারণ সম্পাদক এবং হাড়িভাঙ্গা চন্দনা লাইব্রেরির স্বত্বাধিকারী সঞ্জয় দেবনাথ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন জেলা সমিতির সাধারণ সম্পাদক আ.জ ম.নাছির উদ্দিন এবং নীতিমালা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো.মিলন আহমেদ। নির্বাচনে উপজেলার ২০ জন পুস্তক প্রকাশক ও বিক্রেতা ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক পদে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে মোঃ গাউসুল আজম ১৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.রুহুল আমিন মোড়ল পান ২ ভোট। সভায় বক্তারা বলেন,নবনির্বাচিত কমিটি উপজেলার পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষার পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে ঐক্য,পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে অগ্রণী ভূমিকা পালন করবে। অনুষ্ঠানের শেষপর্বে নবনির্বাচিত উপজেলা কমিটির সদস্য এবং জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট