1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ৬ কোটি টাকার বিষাক্ত মাদক ” কুশ” পাচারকালে জব্দ । জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ। আদমদীঘিতে হিন্দু গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক আশাশুনি উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন । চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান অভ্যুত্থান দিবস পালিত আশাশুনিতে জামায়াতের বিশাল মিছিল । নাচোলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ৬ কোটি টাকার বিষাক্ত মাদক ” কুশ” পাচারকালে জব্দ ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ৬ কোটি টাকার বিষাক্ত মাদক ‘কুশ’ পাচারকালে জব্দ

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ নতুন ও অত্যন্ত বিষাক্ত সিনথেটিক মাদক ‘কুশ’ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রায় ৬ কোটি টাকা মূল্যের এই মাদক চালানের সাথে জড়িত এক পাচারকারীকে আটক করা হয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযানকে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকায় ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। সীমান্ত অভিমুখে যাওয়া একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশিকালে এই বিপুল পরিমাণ কেমিক্যাল মিশ্রিত মারাত্মক মাদক ‘কুশ’ উদ্ধার করা হয়। এ সময় তারিকুজ্জামান নামের এক মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করে বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকের পরিমাণ প্রায় ১২ কেজি। খোলাবাজারে এই বিষাক্ত মাদকের প্রতি গ্রামের আনুমানিক মূল্য ৫ থেকে ৬ হাজার টাকা। জব্দকৃত মাদক, মোটরসাইকেল এবং মোবাইল ফোনসহ উদ্ধার হওয়া সামগ্রীর মোট বাজার মূল্য প্রায় ৬ কোটি ৩ লাখ ৬২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, মারিজুয়ানা বা গাঁজার কুঁড়ির সাথে অতিরিক্ত ‘টেট্রাহাইড্রো ক্যানাবিনল’ বা টিএইচসি নামক মারাত্মক রাসায়নিক মিশিয়ে ল্যাবে এই ‘কুশ’ নামক মাদক প্রস্তুত করা হয়। এটি সাধারণ গাঁজা বা অন্যান্য মাদকের চেয়ে বহুগুণ বেশি ক্ষতিকর ও বিষাক্ত। বাংলাদেশে এই মাদকের চোরাচালান রুখতে অত্যন্ত তৎপর রয়েছে সীমান্ত রক্ষী বাহিনী।
সীমান্ত পার করে ভারতে এই ব্যয়বহুল ও ক্ষতিকর মাদক পাচারের নেপথ্যে থাকা আন্তর্জাতিক চোরাচালান চক্রকে চিহ্নিত করতে ইতিমধ্যে গোয়েন্দা তৎপরতা ও তদন্ত শুরু করেছে বিজিবি। আটককৃত পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট