
পাবনা আইনজীবী ফোরামের বেহাল দশা ও উত্তরণের উপায়
( অ্যাডভোকেট কাজী মাহবুবুল আলম কাজী আলম)
পাবনা আইনজীবী ফোরাম বা আইনজীবী সমিতির অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্ব সংকট, পেশাগত ঐক্যের অভাব এবং দলীয় কার্যক্রমে স্থবিরতার কারণে অনেক সময় সাংগঠনিক দুর্বলতা দেখা দেয়। তৃতীয় পক্ষের উত্থানের কারণ ও ফায়দা হাসিল করছে। এই সংকট উত্তরণে দলাদলি অনৈক্যর ঊর্ধ্বে থেকে পেশাগত স্বার্থ রক্ষা, নিয়মিত নিজেদের মতবিনিময় না করা ,সমন্বয় হীনমন্যতা এবং আইনজীবীদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
বর্তমান সংকটের কারণসমূহ:
নেতৃত্ব সংকট: অভ্যন্তরীণ বিভাজন ও সমন্বয়হীনতা। পেশাগত অনৈক্য: রাজনৈতিক মতপার্থক্যের সুযোগে ও কারণে আইনজীবীদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে।কার্যক্রমের স্থবিরতা: নিয়মিত সভা ও গঠনমূলক কর্মসূচির অভাব ও একে অপরের মতামতকে উপেক্ষা করে ব্যক্তি স্বার্থ রক্ষায় তৎপরতা। দীর্ঘদিন যাবত ফোরামের সাংগঠনিক কর্মকাণ্ড কার্যক্রম সম্মেলন নতুন কমিটি গঠনে সদিচ্ছার অভাব। জুনিয়র আইনজীবীদের অবমূল্যায়ন ও নতুন আইনজীবীদের পেশাগত উন্নয়ন ও সুযোগের ঘাটতি।
উত্তরণের উপায়: ঐক্য বজায় রাখা ও ব্যক্তিগত বা দলীয় মতভেদ ভুলে আইনজীবীদের কল্যাণ ও অধিকার রক্ষায় একতাবদ্ধ হওয়া।
স্বচ্ছ সাংগঠনিক প্রক্রিয়া: নিয়মিত ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ত্যাগী ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করা।
কল্যাণমুখী পদক্ষেপ: জুনিয়র আইনজীবীদের জন্য আর্থিক সহায়তা, প্রশিক্ষণ ও আইনি সহায়তার পরিধি বাড়ানো।
কার্যকর ভূমিকা: বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতের কার্যক্রমে স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখা।
একই মতাদর্শের অনুসারীদের মধ্যে সুস্থ মতপার্থক্য স্বাভাবিক হলেও যখন তা জিঘাংসা, অহংকার ও দলাদলিতে রূপ নেয়, তখন তা শক্তির অপচয় ঘটায়। এর ফলে পারস্পরিক ঐক্য নষ্ট হয়, প্রতিপক্ষের সুযোগ নেওয়ার পথ সুগম হয়, মূল লক্ষ্য ব্যাহত হয় এবং বিশৃঙ্খলা ও অনৈক্য ছড়িয়ে পড়ে।
মতপার্থক্যের কুফল ও ঐক্য বিনষ্ট হওয়া: পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ ভেঙে যায়।
শক্তি ও সময়ের অপচয়: নিজেদের অভ্যন্তরীণ কোন্দল মেটাতে গিয়ে মূল আদর্শের প্রচার ও প্রসার ব্যাহত হয়।
শত্রুর সুযোগ বৃদ্ধি: বিরোধীরা এই বিভক্তির সুযোগ নিয়ে আদর্শিক আন্দোলনকে দুর্বল করে দেয়।
হতাশা ও অনাস্থা: সাধারণ কর্মী ও অনুসারীদের মধ্যে হতাশা তৈরি হয় এবং নেতৃত্বের প্রতি আস্থা কমে যায়।সমাধানের উপায় ও উদার মনোভাব: অন্যের মতামতকে শ্রদ্ধা করা এবং গঠনমূলক সমালোচনা গ্রহণ করা।
মূল লক্ষ্যের প্রতি নিষ্ঠা: ব্যক্তিগত বা দলীয় সংকীর্ণতা বাদ দিয়ে প্রধান আদর্শকে গুরুত্ব দেওয়া।
সহনশীলতা: তুচ্ছ বিষয়ে বিতর্ক এড়িয়ে শালীন ও সুশৃঙ্খলভাবে আলোচনা করা।
অমিয় বাণী ও অমৃত সুধা গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুভব করতে হবে: মহান পুরুষ ও গুণীজনদের অমিয় বাণী এবং অমৃত সুধা মানুষের ভেতরকার সংকীর্ণতা দূর করে, মনে শান্তি আনে এবং জীবনকে সুন্দর ও মহৎ পথে পরিচালনা করতে গভীরভাবে অনুপ্রাণিত করে।
গুরুত্ব ও প্রয়োজনীয়তা: মনকে শান্ত করা: মহামানবদের উপদেশ বা বাণী মানুষের বিক্ষিপ্ত মনকে স্থির ও শান্ত করতে সাহায্য করে।
সঠিক পথ দেখানো: জীবনের জটিল মুহূর্তে এই বাণীগুলো পথিকের মতো সঠিক দিকনির্দেশনা দেয়।নৈতিকতা ও মূল্যবোধ: মানুষের ভেতর ভক্তি, প্রেম, সততা ও মানবিক গুণাবলী জাগিয়ে তোলে।
অহংকার দূর করা: হিংসা, দ্বেষ ও অহংকার কমিয়ে মনকে নম্র ও উদার করে তোলে।
উপলব্ধির উপায় ও নিয়মিত পাঠ: মহাপুরুষদের বাণী বা উপদেশগুলো কেবল পড়লেই হয় না, গভীর মনোযোগ দিয়ে অনুধাবন করতে হয়।
জীবনে প্রয়োগ: বাস্তব জীবনে এই শিক্ষাগুলো মেনে চলা এবং সে অনুযায়ী নিজের আচরণ গঠন করা জরুরি।
আত্মউপলব্ধি: নিজের ভুলত্রুটি শুধরে নিয়ে মতপার্থক্য কমিয়ে সৎ ও সুন্দর ও সুষ্ঠু মানসিকতা তৈরি করা।
একটি উদাহরণ দিয়ে শেষ করছিঃ ২০২২ সালে বিজ্ঞ খন্দকার মাকসুদুর রহমান মাসুদ সাহেব ও বিজ্ঞ তৌফিক ইমাম খান সাহেব পাবনা বারের সভাপতি ও সম্পাদক।আমি সহ- সভাপতি। বিজ্ঞ আইনজীবীদের ক্রিকেট খেলার আয়োজন পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হতে সকল আয়োজন সম্পন্ন।দলমত নির্বিশেষে পাবনা বারের সাবেক সকল সভাপতি/ সম্পাদক ও বিজ্ঞ আইনজীবীদের সরব উপস্থিতি চোখে পড়ার মতো।উক্ত অনুষ্ঠানে পাবনা বারের সিনিয়র বিজ্ঞ আইনজীবী শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত হয়েছেন। তার উপস্থিতি যেনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে ভাবিনি।সেদিন ঐ অনুষ্ঠান ভন্ডুল হয়ে গেল। আর হলো না। অথচ দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ দল মত নির্বিশেষে অনুষ্ঠিত হলো কোন বাধা থাকলো না। এই বাস্তবতা এক চুল পরিমান অসত্য নয়।তাই আসুন আমরা সবাই মিলে মিশে ফোরামকে শক্তিশালী করি। আর সেই শিমুল বিশ্বাস নিজ উদ্যোগে পাবনা বারের উন্নয়ন ক্ষাতের জন্য লিফট্, অবকাঠামো উন্নয়ন ও বই ক্রয়ের জন্য প্রায় দেড় কোটি টাকার ঊর্ধ্বে সরকারি বরাদ্দ এনেছেন।
লেখকঃ কাজী মাহবুবুল আলম (কাজী আলম)
সিনিয়র অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত,
পাবনা।