1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময় আগৈলঝাড়ায় প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার মাধুরী ব্যানার্জীর লেখ অনুঃগল্প– নিমন্ত্রণ বিহীন অতিথি চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্ট দুই জনের মৃত্যু বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃ নিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা অষ্টগ্রামে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

বগুড়া নওগাঁ সড়কে বাস দুর্ঘটনা ।। প্রাণ গেল ছয় জনের ।। আহত ২৫ জন হাসপাতালে ভর্তি। ।

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন!!

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন প্রাণ হারিয়েছেন। ভোরবেলা কাজ শুরুর মুহূর্তে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা কৃষিশ্রমিকদের ভিড়ে ও বাজারে ঢুকে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

আজ ভোর আনুমানিক ৫টার দিকে ‘শাহ ফতেহ আলী’ পরিবহনের একটি এসি বাস ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বগুড়ার এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বেপরোয়া বাসটি মুহূর্তের মধ্যেই সড়কের পাশে কৃষিকাজে নিয়োজিত দিনমজুর ও স্থানীয় বাজারে তাণ্ডব চালিয়ে উঠে পড়ে। বিকট শব্দে বাসটি আছড়ে পড়লে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে ৩ জন শ্রমিক মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় দ্রুত ২০ থেকে ২৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযান আরও ৩ জন। এতে করে মর্মান্তিক এই দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার ও সড়ক যোগাযোগ স্বাভাবিক করার কাজ চালিয়ে যাচ্ছে।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট