1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময় আগৈলঝাড়ায় প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার মাধুরী ব্যানার্জীর লেখ অনুঃগল্প– নিমন্ত্রণ বিহীন অতিথি চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্ট দুই জনের মৃত্যু বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃ নিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা অষ্টগ্রামে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

মাত্র ২৩ মাংস ২৩ দিনে পবিত্র কোরআন হিফজ

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

মাত্র ২৩ মাস ২৩ দিনে পবিত্র কুরআন হিফজ।।
চাকলা হিফজুল কুরআন মডেল মাদরাসার শিক্ষার্থী মুজাহিদুল ইসলামের অনন্য কৃতিত্ব

এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।। অদম্য ইচ্ছাশক্তি,কঠোর অধ্যবসায় এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে মাত্র ২৩ মাস ২৩ দিনে পবিত্র কুরআনুল কারিমের ৩০ পারা হিফজ সম্পন্ন করে অনন্য কৃতিত্ব অর্জন করেছেন আশাশুনি উপজেলার চাকলা হিফজুল কুরআন মডেল মাদরাসার মেধাবী শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম। তাঁর এই অসাধারণ অর্জনে পরিবার,শিক্ষক,মাদরাসা কর্তৃপক্ষ,সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
মুজাহিদুল ইসলামের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার পল্লীমঙ্গল গ্রামে। তাঁর পিতা রবিউল ইসলাম গাজী। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী মুজাহিদুল হিফজ শিক্ষায় অসাধারণ মেধা ও একাগ্রতার পরিচয় দেন। প্রতিদিনের নতুন সবক,পূর্বের পড়ার নিয়মিত পুনরাবৃত্তি (আমুখতা ও দাওর) এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে তিনি ধারাবাহিকভাবে এগিয়ে যেতে থাকেন। নিয়মিত অনুশীলন,কঠোর পরিশ্রম ও আল্লাহর রহমতে অল্প সময়েই তিনি পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করতে সক্ষম হন।

চাকলা হিফজুল কুরআন মডেল মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা এম.আব্দুল হালিম বলেন, “কুরআনের হাফেজ তৈরি করা উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। মুজাহিদুল ইসলামের এই সাফল্য প্রমাণ করে,আন্তরিক প্রচেষ্টা,অধ্যবসায় এবং সঠিক দিকনির্দেশনা থাকলে অল্প সময়েও বড় অর্জন সম্ভব। মহান আল্লাহ তাকে কুরআনের আলোকে জীবন পরিচালনা এবং কুরআনের খেদমত করার তাওফিক দান করুন।”
তিনি আরও জানান,এ মাদরাসায় কুরআন হিফজ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, ইসলামী আদর্শ,শৃঙ্খলা,আমল-আখলাক এবং সুন্নাহভিত্তিক জীবন গঠনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
মুজাহিদুল ইসলামের এই অনন্য অর্জনে শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করেন,ভবিষ্যতে তিনি একজন আদর্শ হাফেজ,আলেম ও দ্বীনের খাদেম হিসেবে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
মাদরাসা কর্তৃপক্ষ সকলের কাছে মুজাহিদুল ইসলামের জন্য দোয়া কামনা করেছেন,যেন মহান আল্লাহ তাআলা তাকে আজীবন কুরআনের পথে অবিচল রাখেন,ইলম ও আমলে সমৃদ্ধ করেন এবং কুরআনের খেদমতের জন্য কবুল করে নেন। আমীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট