1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময় আগৈলঝাড়ায় প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার মাধুরী ব্যানার্জীর লেখ অনুঃগল্প– নিমন্ত্রণ বিহীন অতিথি চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্ট দুই জনের মৃত্যু বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃ নিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা অষ্টগ্রামে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

অসহায়ের মুখে হাসি ফোটাতে মানবতার সেবায় আলহিদায়াহ ফাউন্ডেশন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

অসহায়ের মুখে হাসি ফোটাতে মানবতার সেবায় ‘আল-হিদায়াহ ফাউন্ডেশন’

মো:শাহরিয়ার
রাজিবপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি :
১১ আগস্ট ২০২৬

অসহায়ের চোখের জল মুছে মুখে হাসি ফোটানো, বিপদে মানুষের পাশে দাঁড়ানো আর মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় নিয়ে কুড়িগ্রামের রাজিবপুরে নীরবে কাজ করে যাচ্ছে আল-হিদায়াহ ফাউন্ডেশন। দরিদ্র, এতিম, বিধবা ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে স্থানীয়ভাবে সেবামূলক সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

মানুষের দুঃখ-কষ্টকে নিজের দায়িত্ব মনে করে ফাউন্ডেশনের সদস্যরা সামর্থ্য অনুযায়ী অসহায় পরিবারের পাশে দাঁড়াচ্ছেন। দরিদ্র, এতিম ও বিধবাদের মাঝে খাদ্য, বস্ত্র ও আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি অসুস্থ ও অসচ্ছল মানুষের চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। বন্যা কিংবা যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগও রয়েছে সংগঠনটির।

শুধু বিপদের সময় সহায়তা নয়, মানুষের ভবিষ্যৎ গড়তেও কাজ করছে আল-হিদায়াহ ফাউন্ডেশন। দ্বীনি শিক্ষার প্রসারে কোরআন ও হাদিসের সঠিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দরিদ্র ও এতিম শিশুদের পড়াশোনায় সহযোগিতা করা হচ্ছে। মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করে তাদের স্বপ্ন পূরণের পথও সহজ করার চেষ্টা করছে সংগঠনটি।

ফাউন্ডেশনের কয়েকজন হাফেজ শিক্ষার্থী ও সদস্যদের উদ্যোগে এবং প্রবাসীদের অর্থায়নে ইতোমধ্যে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। এর মধ্যে রয়েছে কবরস্থানে লাইট স্থাপন, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান এবং পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ।

এছাড়া সমাজ থেকে কুসংস্কার ও অনৈতিক কর্মকাণ্ড দূর করা, ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহিত করা এবং সুন্দর চরিত্র ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও কাজ করছে ফাউন্ডেশনটি। মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব তৈরি করাই তাদের অন্যতম লক্ষ্য।

আল-হিদায়াহ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ আব্দুর বউব বলেন, “মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য। একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। ভবিষ্যতেও এই সংগঠন মানুষের বিপদে পাশে থাকবে এবং মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

এলাকাবাসী জানান, আল-হিদায়াহ ফাউন্ডেশন সত্যিকার অর্থেই একটি সেবামূলক ফাউন্ডেশন হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। বিশেষ করে ঈদের সময় দরিদ্রদের সহায়তা, শিক্ষার্থীদের বৃত্তি, কবরস্থানে আলোর ব্যবস্থা এবং দুর্যোগের সময় ত্রাণ বিতরণের মতো উদ্যোগগুলো প্রশংসনীয়।

তাদের মতে, সমাজের বিত্তবান ও প্রবাসী মানুষ যদি এমন মানবিক কর্মকাণ্ডে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে সংগঠনটির মাধ্যমে আরও বেশি অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

মানুষের জন্য মানুষ—এই চেতনায় আল-হিদায়াহ ফাউন্ডেশনের মানবিক পথচলা যেন আরও দূর এগিয়ে যায়, এমন প্রত্যাশাই এখন এলাকাবাসীর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট