1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে বালুবাহি ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেন্সিডিল, গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করলেন এমপি নুরুল ইসলাম বুলবুল বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন চলতি মাসেই করোতোয়া নদীর খনন কাজ শুরু হচ্ছে ।। বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী সিলেটের সুরাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের সীমান্ত এলাকায় বিএসএফের গুলি পাল্টা ফাঁকা গুলি বিজিবির তুরাগে রিক্সা ভ্যান অটোচালক দলের আহ্বায়ক কমিটি গঠন দেবিদ্বারে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে সিএন বাংলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গোপালপুর উপজেলার ৮ টি মন্দির পরিদর্শন করে গীতাঞ্জের প্রচারণা কার্যক্রম

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

 

গোপালপুর উপজেলার ৮ টি মন্দির পরিদর্শন করে গীতাযজ্ঞের ধারাবাহিক প্রচারণা কার্যক্রম

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলার উদ্যোগে শ্রীশ্রী কালীবাড়ি(বড় কালীবাড়ি) প্রাঙ্গণে আগামী ১০ভাদ্র ২৮ আগষ্ট শ্রীমদ্ভগবত গীতাযজ্ঞানুষ্ঠান।
উক্ত গীতাযজ্ঞানুষ্ঠান উপলক্ষে গোপালপুর ও ভূঞাপুর উপজেলার বিভিন্ন মন্দিরে ব্যানার লাগানো নিশ্চিত করাসহ প্রচারণামূলক কার্যক্রম চলমান।
এরই ধারাবাহিক কার্যক্রমে শুক্রবার (১৪ আগষ্ট) গোপালপুরের ৮ টি মন্দির পরিদর্শন সহ গীতাযজ্ঞানুষ্ঠানের ব্যানার লাগানো নিশ্চিত করা হয়।
উক্ত অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের মর্মার্থ হচ্ছে : সুপ্রিয় ভক্তবৃন্দ,
মৈত্রীময় ভাবনায় বিনম্র নিবেদন, আগামী ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (২৮ আগষ্ট-২০২৬ খ্রি:) শুক্রবার বিশ্বশান্তিকল্পে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলার উদ্যোগে শ্রীশ্রী কালীবাড়ি, আদালত পাড়া, টাঙ্গাইলে শ্রীমদ্ভগবত গীতাযজ্ঞ ও মাঙ্গলিক কর্মানুষ্ঠান করার বাসনা করছি।
উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে আপনাদের সবান্ধব উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্ত ভাবে প্রত্যাশা করছি। অনুষ্ঠানের সময় সূচি: সকাল : ০৭:০১ মিনিট : মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, সকাল : ০৭: ১৫ মিনিট : বৈদিক মন্ত্র উচ্চারণ, শ্রীশ্রী চন্ডীপাঠ, শ্রীমদ্ভগবতগীতা পাঠ, সকাল :০৮:০১ মিনিট : সম্মিলিত র‍্যালি ও অতিথি বরণ, সকাল : ০৯:০১ মিনিট : পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজার্চনা, সকাল: ১০:০১ মিনিট : যজ্ঞাগ্নি প্রজ্জ্বলন ও গীতাযজ্ঞের শুভারম্ভ, বেলা: ০২:০১ মিনিট : যজ্ঞের পুর্ণাহুতি, বেলা: ০২:৩১ মিনিট : মহাপ্রসাদ বিতরণ।
আজকের মন্দির পরিদর্শন কার্যক্রমে সফরসঙ্গী হিসেবে ছিলেন : গোপালপুর-ভূঞাপুর উপজেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি, টাঙ্গাইল জেলা ব্রাহ্মণ সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক, কবি, সাংস্কৃতিক কর্মী, বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক, সাংবাদিক,
কণ্ঠশিল্পী ও বাচিকশিল্পী, ডুবাইল কালীবাড়ি আদ্যাশক্তি কালী মন্দিরের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আনন্দময়ী দেব মন্দিরের সহ-সাধারণ সম্পাদক প্রদীপ কুমার, সন্ধানপুর স্কুল এন্ড কলেজের প্রভাসক, আনন্দময়ী দেব মন্দিরের কোষাধ্যক্ষ স্বপন চন্দ্র দাস, আনন্দময়ী দেব মন্দিরের ধর্ম বিষয়ক সম্পাদক ভজন চন্দ্র হোড়, সম্মানিত সদস্য অনুকুল চাকী, ডুবাইল কালীবাড়ি শ্রীশ্রী আদ্যাশক্তি কালী মন্দিরের সহ:সাধারণ সম্পাদক অজিত দেবনাথ, ডুবাইল কালীবাড়ি আদ্যাশক্তি কালীমন্দিরের সহ -সাধারণ সম্পাদক দেবরাজ ঘটক শান্ত, ডুবাইল কালীবাড়ি আদ্যাশক্তি কালী মন্দিরের কোষাধ্যক্ষ গৌর চন্দ্র দেবনাথ, সম্মানিত সদস্য উপেন চন্দ্র দেবনাথ, মুকুল চন্দ্র আইচ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট