1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময় আগৈলঝাড়ায় প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার মাধুরী ব্যানার্জীর লেখ অনুঃগল্প– নিমন্ত্রণ বিহীন অতিথি চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্ট দুই জনের মৃত্যু বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃ নিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা অষ্টগ্রামে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

সাতকানিয়ায় উৎসব মুখর পরিবেশে সার্ভেয়ার সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন ।

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

সাতকানিয়ায় উৎসবমুখর পরিবেশে সার্ভেয়ার সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

আব্বাস উদ্দিন ইকবাল বিশেষ প্রতিনিধি।

সাতকানিয়া সার্ভেয়ার সমবায় সমিতি লিমিটেডের দ্বিতীয়তম ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত কেরানীহাট সিটি সেন্টারে অবস্থিত সমিতির অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে সমিতির সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেন।দুপুর থেকে ভোটকেন্দ্রে সমিতির সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের সমর্থকদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সমিতির উপদেষ্টা শাহ আলম জানান,শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে নির্বাচিতদের ফলাফলও ঘোষণা করা হয়েছে।নির্বাচনে বিজয়ীরা হলেন- আবুল কালাম(সভাপতি), আমিনুল ইসলাম(সহ সভাপতি)নুর রহমান মুকুল (সাধারণ সম্পাদক)দোস্ত মোহাম্মদ টিটু(অর্থ সম্পাদক) এবং কফিলুল হক মার্শাল (সদস্য)গিয়াস উদ্দিন (সদস্য) ও মোহাম্মদ সেলিম (সদস্য)।নবনির্বাচিত সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক নুর রহমান মুকুল জানান,সদস্যদের স্বার্থ সংরক্ষণ,পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ ছাড়াও সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হবে।নির্বাচনে অংশ নেওয়া সদস্যরাও নতুন নেতৃত্বের কাছে সমিতির উন্নয়ন,সদস্যদের অধিকার রক্ষা এবং পেশাগত কল্যাণে কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট