1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময় আগৈলঝাড়ায় প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার মাধুরী ব্যানার্জীর লেখ অনুঃগল্প– নিমন্ত্রণ বিহীন অতিথি চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্ট দুই জনের মৃত্যু বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃ নিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা অষ্টগ্রামে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

টাঙ্গাইলের গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ২০২৫ সালের অবসরপ্রাপ্ত শিক্ষক-
কর্মচারীদের সম্মাননা স্মারক প্রদান এবং দুস্থ কর্মচারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট) উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে উক্ত অনুষ্ঠান উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আলহাজ্ব আহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, টাঙ্গাইল-২ আসনের সাংসদ এডভোকেট আব্দুস সালাম পিন্টু এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সিনিয়র সহ-সভাপতি মো: আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাধারণ সম্পাদক চাঁন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন।
এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীবৃন্দ, জাসাস ও প্রেসক্লাবের প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন : “এসএসসি তে ফেল করা ছাত্রদের খারাপ ফলাফলের জন্য তাদের কোন অনুশোচনা নেই। ফেল করা ছাত্রদের বেশিরভাগই মাদকসেবী ও মোবাইলে আসক্ত। শিক্ষার অনুকুল পরিবেশ সৃষ্টির জন্য যা যা করণীয় সবকিছু করা হবে। এতে সকলের সহযোগিতা প্রয়োজন। ”

অনুষ্ঠানের বক্তারা শিক্ষক-কর্মচারীদের জন্য সরকারি চাকরিজীবীদের ন্যায় পিআরএল পদ্ধতি চালু করাসহ অবসরের এক বছরের মধ্যে সকল পাওনা পরিশোধের জোর দাবি জানান।
পরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে ২৭জনকে সম্মাননা স্মারক ও ৮জন দুস্থ কর্মচারীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট