1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময় আগৈলঝাড়ায় প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার মাধুরী ব্যানার্জীর লেখ অনুঃগল্প– নিমন্ত্রণ বিহীন অতিথি চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্ট দুই জনের মৃত্যু বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃ নিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা অষ্টগ্রামে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

বীরগঞ্জে গড়ফুতু উদয় ক্লাবের ফুটবল খেলার উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

বীরগঞ্জে গড়ফুতু উদয় ক্লাবের ফুটবল খেলার উদ্বোধন
মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে গড়ফুতু উদয় ক্লাবের আয়োজনে ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার ৩ নম্বর শতগ্রাম ইউনিয়নের গড়ফুতু ফুটবল মাঠে আয়োজিত এ খেলার উদ্বোধন করেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ফুটবলার মো. আক্কাস আলী।
গড়ফুতু উদয় ক্লাবের সাবেক সভাপতি মো. নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন হাজী মো. দারুগা আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহাদাত হোসেন, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কে এম কুতুবউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী বিপুল অধিকারী ও মনিরুজ্জামান টুটুল।
উদ্বোধনী ম্যাচে ডোনার হিসেবে সহযোগিতা করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল ও সততা মাংস ভান্ডারের পরিচালক আলিমউদ্দীন সরকার।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খেলা ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিপুলসংখ্যক দর্শক উদ্বোধনী ম্যাচটি উপভোগ করেন।

গড়ফুতু

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট