1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময় আগৈলঝাড়ায় প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার মাধুরী ব্যানার্জীর লেখ অনুঃগল্প– নিমন্ত্রণ বিহীন অতিথি চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্ট দুই জনের মৃত্যু বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃ নিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা অষ্টগ্রামে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে অবহেলিত রাস্তা সংস্কার না হওয়ায় ধান লাগিয়ে প্রতিবাদ

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

অবহেলিত রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপণ করে প্রতিবাদ

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরা শ্যামনগরের কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালীর রাস্তা দীর্ঘ বছর ধরে সংস্কার না হওয়া এবং বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।
গতকাল রবিবার (১৬ আগস্ট) দুপুরে এলাকাবাসী এ প্রতিবাদ জানায়।কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের মরহুম আলহাজ আদম গাজীর কেয়ারের রাস্তা নামে পরিচিত সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তার ওপর পানি জমে সৃষ্টি হয় হাঁটু সমান কাদা। যার ফলে সাধারণ পথচারীসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘদিনেও সড়কটি সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় যুবক ও এলাকাবাসী মিলে প্রতিবাদ হিসেবে কাদাযুক্ত স্থানে ধান রোপণ করেন।
এ বিষয়ে মো. এবাদুল ইসলাম বলেন, ‘আমরা উপকূলীয় এলাকায় বসবাস করি, আমাদের ভোগান্তির শেষ নেই। ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের একমাত্র চলাচলের রাস্তাটি চরম অবহেলিত। দীর্ঘ বছরেও কোনও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্ষাকালে রাস্তায় হাঁটু সমান কাদা সৃষ্টি হয়, যার ফলে কোমলমতি শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে জরুরি কোনও রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ পর্যন্ত থাকে না। বাধ্য হয়ে বিকল্প হিসেবে নদীপথে ট্রলারে করে রোগী নিয়ে যেতে দীর্ঘ সময় লাগে। বিষয়টি নিয়ে বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেও কোনও সুরাহা না পাওয়ায় অবশেষে রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানানো হয়েছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুর রশিদ জানান, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ  প্রতিবাদের বিষয়টি জানতে পেরেছেন। সড়কটি দ্রুত কার্পেটিং করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, ‘আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ‘বিজিবি সড়ক’ নামে রাস্তাটি কার্পেটিং করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিই। কিন্তু একটি পক্ষ রাস্তাটি কর্তন করে অন্য স্থানে নিয়ে যায়। বর্তমানে রাস্তাটি ‘সীমান্ত সড়ক’ নামে কার্পেটিংয়ের অনুমোদন পেয়েছে। খুব দ্রুতই দৃশ্যমান কাজ শুরু হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট